জাতীয়

রমজানে ঘরে তারাবিহ পড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

রমজানে ঘরে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আল্লাহ যে কোন স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনাভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন। আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগের কয়েকটি জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন রমজানে পণ্য সরবরাহ

রমজানে ঘরে তারাবিহ পড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী Read More »

দ্রুত নারায়ণগঞ্জে করোনার পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এতো বেশি করোনাভাইরাসের রোগী সংক্রমিত হওয়ার পরও নারায়ণগঞ্জে করোনা টেস্টের মাধ্যমে শনাক্তের জন্য এখনো কোন ল্যাব কিংবা রিসার্চ সেন্টার নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অবিলম্বে নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে করোনা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তিনি এসব নির্দেশনবলী

দ্রুত নারায়ণগঞ্জে করোনার পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর Read More »

করোনা: কারখানা লে-অফ ঘোষণা চায় বিজিএমইএ

করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা দেশ। প্রাণঘাতী এই করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা তৈরি পোশাকশিল্প কারখানা সমূহ লে-অফ ঘোষণা করতে সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি সকল কারখানা লে অফ হিসেবে গণ্য করে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে বলেছে। শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শকের কাছে পাঠানোপত্রে এই অনুরোধ করেন বাংলাদেশ পোশাক প্রস্তুত

করোনা: কারখানা লে-অফ ঘোষণা চায় বিজিএমইএ Read More »

ঝুঁকি নিয়ে কাজ করা ব্যাংকাররাও পাবেন বীমা সুবিধা

করোনা ঝুঁকিতে সাধারণ ছুটির সময় দায়িত্ব পালনকারী ব্যাংকাররাও বীমা সুবিধার আওতায় এলো। যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ব্যাংকে সশরীরে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা কারোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলে পদমর্যাদা ভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। মারা গেলে অর্থের পরিমাণ পাঁচ গুণ বাড়িয়ে অনুদান হিসেবে দেওয়া হবে। গত

ঝুঁকি নিয়ে কাজ করা ব্যাংকাররাও পাবেন বীমা সুবিধা Read More »

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৬ বাংলাদেশি

সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৬ বাংলাদেশি। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী ও ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন। সূত্র আরও জানায়, ফ্লাইট

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৬ বাংলাদেশি Read More »

দেশে যে তিন এলাকায় করোনা আক্রান্ত বেশি

দেশে ক্রমেই কোভিড-১৯ এর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ বেড়ে যাওয়ায় একের পর এক জেলাগুলোকে লকডাউন করা হচ্ছে। ফলে অচল হয়ে পড়েছে পুরো দেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বেশকিছু এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জ। এগুলোর মধ্যে গাজীপুর, ময়মনসিংহ

দেশে যে তিন এলাকায় করোনা আক্রান্ত বেশি Read More »

করোনাভাইরাস: প্রবাসী কর্মী মারা গেলে পাবেন ৩ লাখ টাকা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে সরকার তার পরিবারকে তিন লাখ টাকা দেবে। বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল

করোনাভাইরাস: প্রবাসী কর্মী মারা গেলে পাবেন ৩ লাখ টাকা Read More »

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত আইজিপি বেনজীর আহমেদের শ্রদ্ধা

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আইজিপি বেনজীর আহমেদ। এর আগে নতুন মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। বেনজীর আহমেদ সদ্য বিদায়ী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত আইজিপি বেনজীর আহমেদের শ্রদ্ধা Read More »

করোনাঃ বিধি-নিষেধ না মানলে দীর্ঘ হবে লকডাউন

করোনা ভাইরাসের কারল গ্রাস থেকে মানুষ বাঁচাতে দেশে দেশে চলছে লকডাউন। এতে জীবন রক্ষা পেলেও থেমে গেছে জীবিকার চাকা। বাংলাদেশের চিত্রও একই রকম। এই পরিস্থিতিতে স্বেচ্ছা গৃহবাস কবে শেষ হবে, সেই প্রতীক্ষায় দেশের মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ত্রিশ শতাংশ বা এর বেশি মানুষ নিয়ম না মানলে ১৪০ দিন পর্যন্ত লকডাউন দীর্ঘ হতে পারে। বাংলাদেশে করোনাভাইরাসে

করোনাঃ বিধি-নিষেধ না মানলে দীর্ঘ হবে লকডাউন Read More »

সরকারের সমালোচনাকারীদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য অনেকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোনো সাহায্য করছে না। তাদের বলবো, কথা না বলে মানুষের পাশে দাঁড়ান। সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভাণ্ডারে অনুদানের চেক গ্রহণের সময় গণভবন প্রান্ত থেকে

সরকারের সমালোচনাকারীদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top