জাতীয়

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন রেলওয়ের মহাপরিচালকের

দৈনিক ইত্তেফাকের অনলাইনে ‘ঈদে রেলপথে চার জেলার মানুষের ভোগান্তির আশঙ্কা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান গাইবান্ধা থেকে বোনারপাড়া জংশন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেছেন। এবারের বন্যায় সান্তাহার-লালমনিরহাট রেল রুটের গাইবান্ধার বাদিয়াখালি রেলস্টেশন থেকে ত্রিমোহনী রেলস্টেশন ৬ কিলোমিটার রেল পথ পানির তীব্র স্রোতে ৭টি স্থানে স্লিপার, পাথর ও মাটি সরে গিয়ে

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন রেলওয়ের মহাপরিচালকের Read More »

বাসায় মিলল একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র-গুলি

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে একে-২২ রাইফেল, পিস্তল, রিভালবারসহ বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা তিনজন হলেন- খান মোহাম্মদ ফয়সাল (৩৮), জিয়াউল আবেদীন ওরফে জুয়েল (৪৫) ও মো.

বাসায় মিলল একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র-গুলি Read More »

একদিনে ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। দেশের ১৩টি সরকারি হাসপাতালে ৪৩৮ জন, ৩৭টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে

একদিনে ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত Read More »

বিএসএমএমইউতে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দন্ত বিভাগের চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখেছেন। শনিবার বেলা দেড়টার পর কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করে দন্ত বিভাগে নেওয়া হয়। সেখানে বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান খালেদা জিয়াকে দেখেন। তবে তার দাঁতে কী চিকিৎসা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিএসএমএমইউতে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা Read More »

ডেঙ্গু হলে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খাওয়াবেন না

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি বেশি বেশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হয়েছে। শনিবার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্ষায় (এপ্রিল-অক্টোবর) ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। এ সময় অধিক সতর্ক থাকুন। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশ

ডেঙ্গু হলে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খাওয়াবেন না Read More »

জন্মদিনে শুভেচ্ছাসিক্ত সজীব ওয়াজেদ জয়

জন্মদিনে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জয় শনিবার ৪৮ বছর পূর্ণ করলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান

জন্মদিনে শুভেচ্ছাসিক্ত সজীব ওয়াজেদ জয় Read More »

ঝুলে গেছে ই-পাসপোর্ট

বর্তমান বিশ্বে প্রচলিত সর্বাধুনিক ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সরকারের পক্ষ থেকে চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোসের সঙ্গে চুক্তি নিয়ে সংকট, ই-গেট স্থাপনের কাজে মন্থরগতি, নীতিমালা এবং ফি নির্ধারণ চূড়ান্ত না হওয়ায় ঝুলে গেছে এ বায়োমেট্রিক পাসপোর্ট প্রকল্পের কাজ। ফলে এমআরপি বা

ঝুলে গেছে ই-পাসপোর্ট Read More »

বেগম জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। বেগম জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, \’আজকে এখানে শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব

বেগম জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের Read More »

উন্নয়ন বিঘ্নিত করতে পারছে না বলেই গুজব ছড়ানো হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা বিঘ্নিত করতে পারছে না বলেই ষড়যন্ত্রকারীরা নানা গুজব ছড়াচ্ছে। ছেলেধরা, স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এবং দেশে-বিদেশে বিদ্যুৎসহ এটা-ওটা নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এটার সঙ্গে বাস্তবতার কোনো সংগতি নেই। গুজব ছড়ানোর জন্য যারা এখানে কাজ করেন তাদের আত্মা ও উৎপত্তি এ দেশ থেকে অনেক দূরে। আজ

উন্নয়ন বিঘ্নিত করতে পারছে না বলেই গুজব ছড়ানো হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী Read More »

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার মাথায় নিতে রাজি না সরকার, দু্ই মেয়র

বাংলাদেশে ডেঙ্গু নিয়ে জনমনে উদ্বেগ যেমন বাড়ছে, সেই সাথে এ ধরণের বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী কে সেই প্রশ্ন জোরালো হচ্ছে। অভিযোগের তীর প্রধানত ঢাকার দুই সিটি করপোরেশন এবং সরকারের দিকে। অনেকেই সরসারি তাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলছেন। বিশেষজ্ঞদের অনেকেও বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলেই এই পরিস্থিতি হয়েছে। তবে সরকারের পক্ষ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার মাথায় নিতে রাজি না সরকার, দু্ই মেয়র Read More »

Scroll to Top