জাতীয়

খালেদা জিয়া ভালো আছেন, রোজা রাখছেন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে এবং তিনি রোজা রাখছেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খালেদা জিয়া শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। রমজান মাসে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং

খালেদা জিয়া ভালো আছেন, রোজা রাখছেন Read More »

২৮ মে জাপান ও সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ মে জাপান ও সৌদি আরব সফরে যাচ্ছেন। প্রথমে জাপান, এর পর সৌদি আরব সফর করবেন তিনি। এ ছাড়া তৃতীয় আরো একটি দেশে প্রধানমন্ত্রী সফরে যেতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, জাপান ও সৌদি আরবের সফরসূচি চূড়ান্ত হয়েছে। তৃতীয় দেশে সফর চূড়ান্ত করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তৃতীয়

২৮ মে জাপান ও সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Read More »

নৌকাডুবিতে নিহত ৩৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৬০ অভিবাসীর মধ্যে ৩৭ জন বাংলাদেশির পরিচয় মিলেছে। সোমবার (১৩ মে) ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। নিহতরা হলেন- নোয়াখালীর চাটখিল উপজেলার জয়াগ গ্রামের নাসির, ঢাকার টঙ্গীর কামরান, সিলেটের জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলার জালাল উদ্দিন, সুনামগঞ্জের মাহবুব, মাদারীপুর জেলার সজিব, সিলেট

নৌকাডুবিতে নিহত ৩৭ বাংলাদেশির পরিচয় মিলেছে Read More »

ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০০ মেডিক্যাল অফিসার নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল ও উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। সোমবার (১৩ মে) দ্বিতীয় দিনের মতো তারা ভিসির কার্যালয় ঘেরাও করেছেন। পরীক্ষা বাতিল ও ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ভর্তি পরীক্ষার ফলাফলে নজিরবিহীন অনিয়ম হয়েছে।

ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল বিএসএমএমইউ Read More »

অবশেষে ফেনীর পুলিশ সুপার প্রত্যাহার

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের পর সোনাগাজী থানার ওসিকে বাঁচাতে চিঠি লিখে আলোচনায় আসা ফেনীর সেই এসপি এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। সারা দেশে আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের পর ইতোমধ্যে সোনাগাজী থানার সাবেক ওসি

অবশেষে ফেনীর পুলিশ সুপার প্রত্যাহার Read More »

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২২ মে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২২ মে। রোববার রেল সচিব মো: মোফাজ্জেল হোসেন এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২৬ তারিখ পর্যন্ত। রেল সচিব বলেন, এবার মোট পাঁচ জায়গা থেকে ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২২ মে Read More »

‘আল্লাহ্‌ আমাদের বাঁচানোর জন্যই জেলেদের পাঠিয়েছিলেন’

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে শুক্রবার ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৬০ জন মারা গেছে বলে জানিয়েছে তিউনিসিয়া রেড ক্রিসেন্ট। নিহতদের বেশিরভাগই বাংলাদেশি। নৌকাডুবির পর ১৪ বাংলাদেশিসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার জেলেরা। তাদেরই একজন সিলেটের আহমদ বিলাল। সাগরের বরফ শীতল পানি থেকে নিজে বেঁচে ফিরলেও নৌকাডুবিতে দুই আত্মীয়কে হারিয়েছেন তিনি। প্রায় নিশ্চিত মৃত্যুর হাত

‘আল্লাহ্‌ আমাদের বাঁচানোর জন্যই জেলেদের পাঠিয়েছিলেন’ Read More »

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে ৬ জন সিলেটের

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৬ জনের বাড়ি সিলেটে। তারা হলেন-সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই আহসান হাবিব শামীম (১৯) ও তার শ্যালক কামরান আহমদ মারুফ (২৩), জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরের মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে ৬ জন সিলেটের Read More »

একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু আজ

আজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান রোববার দুপুর ১২ টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে

একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু আজ Read More »

বিশ্ব মা দিবস আজ

আজ মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেয়া, ভালোবাসা। দিনটি উপলক্ষে দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে মাকে ভালোবাসা জানিয়েছেন বহু সন্তান। জানা যায়, যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিসের উদ্যোগে মা দিবসের

বিশ্ব মা দিবস আজ Read More »

Scroll to Top