জাতীয়

চাকরির প্রস্তাব পেলেন সন্তানের জন্য দুধ চুরি করা সেই বাবা

সন্তানের জন্য দুধ চুরি করে ধরা পড়া বাবা কে চাকরি দিতে আগ্রহ দেখিয়েছে সুপার শপ স্বপ্নসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি সুপার শপ থেকে সন্তানের জন্য দুধ চুরি করতে যেয়ে ধরা পড়েন ওই বাবা। তিন মাস চাকরি না থাকায় সন্তানের জন্য সুপার শপ ‘স্বপ্ন’ থেকে দুধের একটি প্যাকেট চুরি করে ধরা পড়েন তিনি।

চাকরির প্রস্তাব পেলেন সন্তানের জন্য দুধ চুরি করা সেই বাবা Read More »

প্রথম বেসরকারি হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে সৌদি আরবের মক্কায় পবিত্র হজের উদ্দেশে হাজীদের প্রথম বেসরকারি হজ ফ্লাইট এবং শেষ ফ্লাইট ছাড়বে ৫ আগস্ট। শনিবার (১১ মে) নয়াপল্ট‌নের হো‌টেল ভিক্টোরিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) এর সভাপ‌তি শাহাদত হোসাইন তস‌লিম। বাংলাদেশের ওমরাহযাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে তীব্র আসন সংকট ও

প্রথম বেসরকারি হজ ফ্লাইট শুরু ৪ জুলাই Read More »

\’স্ট্যাচু অব লিবার্টি\’র আদলে নির্মিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

স্ট্যাচু অব লিবার্টির আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নির্মিত হবে। জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপনে এই ভাস্কর্য তৈরি করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক এক সভায় এ তথ্য জানিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে বছরব্যাপী বর্ণাঢ্য

\’স্ট্যাচু অব লিবার্টি\’র আদলে নির্মিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি Read More »

১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মে) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে মন্ত্রীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান,

১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Read More »

দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে দশ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। শনিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর

দেশের পথে প্রধানমন্ত্রী Read More »

খুনি ও অর্থ-পাচারকারীদের ক্ষমা নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি ও অর্থ পাচারকারীদের ক্ষমা নেই। তাদের অবশ্যই শাস্তি হবে। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে তাজ হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। খুনি ও অর্থপাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক, যত টাকাই খরচ করুক, তাদের কোনো ক্ষমা নেই এবং জাতি তাদের ক্ষমা

খুনি ও অর্থ-পাচারকারীদের ক্ষমা নেই: প্রধানমন্ত্রী Read More »

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের যাত্রী ছাড়াই ফিরল বিশেষ ফ্লাইট

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশের ছিটকে পড়া ফ্লাইটের আরোহীদের আনতে সেখানে যাওয়া বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। তবে এ ফ্লাইটে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির কোনো যাত্রী দেশে ফেরত আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি বলেন,

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের যাত্রী ছাড়াই ফিরল বিশেষ ফ্লাইট Read More »

এবার ঈদে টানা ৯ দিন ছুটি!

এবার ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। একদিন ছুটি নিলেই পেয়ে যাবেন টানা ৯ দিন ছুটি। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটি ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে। ঈদুল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর ঈদের সময়

এবার ঈদে টানা ৯ দিন ছুটি! Read More »

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার আলাদা শোকবার্তায় এ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আবদুল হামিদ সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক Read More »

চাঁদ দেখা গেছে, রমজান শুরু মঙ্গলবার

দেশের আকাশে সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ মে)। ফলে ১ জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা অ‌ফি‌সের উপ-পরিচালকরা চাঁদ

চাঁদ দেখা গেছে, রমজান শুরু মঙ্গলবার Read More »

Scroll to Top