জাতীয়

মেয়র আনিসুল হকের কাজগুলো এগিয়ে নিতে চান ডেইজী সারোয়ার

এক সময়ের জনপ্রিয় টিভি ‍উপস্থাপক, পরবর্তীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতা হিসাবে দায়িত্ব পালনের পর জনপ্রতিনিধি হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সততা, মেধা আর দক্ষতা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন মেয়র আনিসুল হক। নিরাময়যোগ্য ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থ হয়ে ফিরে আসতে আরো সময় লাগবে বলে চিকিৎসকরা

মেয়র আনিসুল হকের কাজগুলো এগিয়ে নিতে চান ডেইজী সারোয়ার Read More »

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

প্রতি বছরের মতো এবারও বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সম্প্রতি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫ শতাংশ বাড়ানোর একটি প্রস্তাব অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আজ বুধবার সচিবালয়ে এই তথ্য জানান। তিনি বলেন, তার মন্ত্রণালয়

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব Read More »

জঙ্গি আস্তানায় ৩ লাশ

মিরপুরের ‘কমল প্রভা’ নামের বাড়িটির ভেতরে থাকা জঙ্গি আস্তানা থেকে দগ্ধ তিনজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেছেন, ‘লাশগুলো দগ্ধ হওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে গতকাল রাতের বিস্ফোরণে কোনও একসময় তাদের মৃত্যু হয়েছে। আমাদের অভিযান চলছে।’ বুধবার (০৬ সেপ্টেম্বর)

জঙ্গি আস্তানায় ৩ লাশ Read More »

১৭ বার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে মিয়ানমার

রোহিঙ্গা সংকট ঘিরে উস্কানিমূলক আচরণ করছে মিয়ানমার। সংকট সৃষ্টির পর থেকে দেশটির (মিয়ানমারের) সামরিক হেলিকপ্টার ১৭ বার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে। বাংলাদেশ এর প্রতিবাদ জানিয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র মঙ্গলবার জানায়, মিয়ানমার আকাশসীমা লংঘনের ঘটনার বিরুদ্ধে শক্তি প্রয়োগের সক্ষমতা বাংলাদেশের আছে। কিন্তু বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত থেকে

১৭ বার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে মিয়ানমার Read More »

রোহিঙ্গাবোঝাই ১১ নৌকাডুবি, ৫ লাশ উদ্ধার

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই ১১টি নৌকা ডুবে গেছে। আজ বুধবার ভোরে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ দুর্ঘটনার পর পাঁচজন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বদরমোকাম এলাকার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর অনেকে সাঁতরে

রোহিঙ্গাবোঝাই ১১ নৌকাডুবি, ৫ লাশ উদ্ধার Read More »

১০ দিনে এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে!

মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতার মুখে পড়ে দেশটির রাখাইন রাজ্যের এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা গত ১০ দিনে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, বর্বরোচিত এ অভিযানে অন্তত ৪০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। যারা এখনো রাখাইনে আছেন তারা সেনাবাহিনীর সদস্যদের দ্বারা হত্যা, ধর্ষণ ও লুটের শিকার হচ্ছেন। এ ঘটনাকে গণহত্যা বলে দাবি

১০ দিনে এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে! Read More »

জঙ্গি আস্তানায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা শুরু

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানাধীন বর্ধন বাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ উদ্ধার কাজ শুরু করতে দেখা যায়। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছিলেন, তাদের ধারণা ওই ‘জঙ্গি আস্তানায়’ নারী-শিশুসহ ৭ জন আছে।

জঙ্গি আস্তানায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা শুরু Read More »

আত্মসমর্পনে রাজি জঙ্গি আবদুল্লাহ

মিরপুরে ১৮ ঘণ্টা ধরে ঘিরে রাখা বাড়িতে থাকা সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘জঙ্গি’ আব্দুল্লাহ তার সহযোগীদের নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, তারা

আত্মসমর্পনে রাজি জঙ্গি আবদুল্লাহ Read More »

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে এবং রোহিঙ্গাদের ঠেলে পাঠানো বন্ধে দেশটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোয়েমারনোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী মিয়ানমারের এইসব

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর Read More »

বন্যা দুর্গতদের জন্য ১০৫ কোটি টাকা বরাদ্দ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তায় কার্যক্রম পরিচালনায় ১০৫ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়েছে, ৩৫টি জেলার চরম ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। মো. রিয়াজ আহমেদ জানান, বরাদ্দকৃত অর্থ থেকে দেশের ৩৫টি জেলায় ৯

বন্যা দুর্গতদের জন্য ১০৫ কোটি টাকা বরাদ্দ Read More »

Scroll to Top