জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Read More »

আগামীর বাংলাদেশ কেমন হবে, জানালেন প্রধান উপদেষ্টা

তরুণরা আওয়াজ তুলেছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। সামনের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং

আগামীর বাংলাদেশ কেমন হবে, জানালেন প্রধান উপদেষ্টা Read More »

ঢাকায় সিজিএস সম্মেলন শুরু আজ, বক্তব্য দেবেন ড. ইউনূস-মাহাথির

আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে নীতি-গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী সমবেত হবেন। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। জিল্লুর রহমান জানান, শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী

ঢাকায় সিজিএস সম্মেলন শুরু আজ, বক্তব্য দেবেন ড. ইউনূস-মাহাথির Read More »

গুম-অপহরণে জড়িতদের বিচার করা কঠিন: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গুম-অপহরণের সাথে জড়িতদের বিচার করা কঠিন। কারণ, ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। এমনকি কমিশনের জন্যও কঠিন। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ছিল এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইন ভলান্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্স এর অনুষ্ঠান। তাতে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, গুমের শিকার

গুম-অপহরণে জড়িতদের বিচার করা কঠিন: আসিফ নজরুল Read More »

শাহজালালে প্রবাসীদের জন্য আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে প্রবাসীদের জন্য আরেকটি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার কিছু আগে এ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এই লাউঞ্জ প্রবাসীদের কষ্ট লাঘবে কাজে দেবে বলে জানান ড. ইউনূস। এর আগে, রাত ৮টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। কপ-২৯

শাহজালালে প্রবাসীদের জন্য আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা Read More »

সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এ নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসি হিন্দিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার

সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই Read More »

দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই: আসিফ নজরুল

এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই; খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে- এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই বিচারপতির স্মারণসভায় তিনি একথা বলেন। এ সময় কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল

দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই: আসিফ নজরুল Read More »

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বললেন, সেজন্য জীবনধারা বা লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ টুয়েন্টি নাইন সম্মেলনের বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ শূণ্যের কোটায় নামানো, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব- এই থ্রি জিরো

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার Read More »

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা

উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ১৫ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়ে মধ্য রাতে হাসপাতালে ফিরেছেন জুলাই-আগস্ট আন্দোলনের আহতরা। এসময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন উপদেষ্টারা। এজন্য করণীয় ঠিক করতে বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে আহতদের সঙ্গে কয়েক উপদেষ্টার বৈঠকের কথা জানানো হয় আন্দোলনরতদের। দিনভর নানাজনের নানা আশ্বাসেও সড়ক থেকে সরাতে পারেনি আন্দোলনরতদের। তাদের দাবি ছিলো,

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা Read More »

সেনা অভিযানে অন্তত আড়াই হাজার গ্রেফতার, ৬ হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আড়াই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের

সেনা অভিযানে অন্তত আড়াই হাজার গ্রেফতার, ৬ হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার Read More »

Scroll to Top