রাজনীতি

আ.লীগের ভোটের প্রচারের তথ্য মিলবে টেলিগ্রামে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রচারের সব তথ্য এখন থেকে পাওয়া যাবে টেলিগ্রামে। সম্প্রতি দলের টেলিগ্রাম চ্যানেলটি চালু করা হয়েছে। নির্বাচনী প্রচারের সব তথ্য এখন থেকে এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রাম চ্যানেলের লিংকটি শেয়ার করে এতে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। ডিজিটাল

আ.লীগের ভোটের প্রচারের তথ্য মিলবে টেলিগ্রামে Read More »

৭ প্রতিনিধি নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিল ইসলামী আন্দোলন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়াসহ চার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে স্মারক লিপি জমা দেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। প্রতিনিধিদলের

৭ প্রতিনিধি নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিল ইসলামী আন্দোলন Read More »

ইসির প্রতি আস্থাহীনতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার দুই প্রার্থী

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা নেই জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই প্রার্থী। আজ রবিবার সকালে বরিশাল নগরীর একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন। তারা হলেন , বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) ও বরিশাল-৫ (সদর) আসনের ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলা) আসনের খলিলুর রহমান। এসব আসনে

ইসির প্রতি আস্থাহীনতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার দুই প্রার্থী Read More »

যে ২০ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ

২০টি শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে আগামী পহেলা জানুয়ারি নির্বাচনী জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামী সোমবার (১ জানুয়ারি) ধানমণ্ডির কলাবাগান মাঠে জনসভা করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফের সই করা

যে ২০ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ Read More »

ফের দুই দিনের কর্মসূচী দিল বিএনপি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। রোববার (৩১ ডিসেম্বর) ও পরদিন সোমবার আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। এ

ফের দুই দিনের কর্মসূচী দিল বিএনপি Read More »

বিএনপি নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ: রিজভী

বিএনপি নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগের লোকেরা ও সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা। কয়দিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী মারা গেছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমাসহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা। আর দায়

বিএনপি নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ: রিজভী Read More »

প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় সংঘর্ষে নিহত ১, আহত ২৬

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের সমর্থকদের ওপর শাম্মী আহম্মেদের সমর্থকদের হামলার অভিযোগ বরিশালে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে পঙ্কজ নাথ ও ডা. শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ( ২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে

প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় সংঘর্ষে নিহত ১, আহত ২৬ Read More »

শাহজাহান ওমরকে ‘ঘরের ছেলে’ বলে যে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

জেল থেকে বেরিয়ে নৌকার মনোনয়ন পেয়ে সারাদেশে শোরগোল ফেলে দেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। আওয়ামী লীগে যোগ দিয়েই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন শাহজাহান ওমর। এই আসনটিতে নৌকা নিয়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে লড়াই করছেন তিনি। দীর্ঘদিনের দল বিএনপি ছেড়ে ব্যারিস্টার শাহজাহান

শাহজাহান ওমরকে ‘ঘরের ছেলে’ বলে যে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী Read More »

ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ

রাজধানী ঢাকায় আগামী ১ জানুয়ারি নির্বাচনী জনসভা করার অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের

ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ Read More »

আগামী ৪ জানুয়ারি শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভা নারায়ণগঞ্জে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ জনসভা হবে নারায়ণগঞ্জে। আগামী ৪ জানুয়ারি শহরের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও একই আসনের নৌকার মনোনীত প্রার্থী শামীম ওসমান এ তথ্য জানান।

আগামী ৪ জানুয়ারি শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভা নারায়ণগঞ্জে Read More »

Scroll to Top