লাইফসাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব
সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেন্টিলেটশন সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, হঠাৎ উনার ফুসফুসে পানি আসায় সোমবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।
লাইফসাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব Read More »