সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো রাষ্ট্রযন্ত্রে জেঁকে বসে আছে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারী পথসভা করে এনসিপি।
সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান Read More »









