প্রবাসীদের নিউজ

স্পেনের দ্বীপে ভেসে উঠলো ৪ বাংলাদেশির মৃতদেহ

সাগরপথে ইউরোপের দেশ স্পেনে ঢুকতে গিয়ে ৪ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ভাগ্য উন্নয়নে মরক্কো থেকে প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করেন তারা।জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর। তবে শুক্রবার ঘটনাটি নিশ্চিত হওয়া যায়। নৌকাডুবিতে তাদের দেহ স্পেনের মেলেইয়া দ্বীপে ভেসে উঠলে স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার করে স্থানীয় ম্যানিলা হাসপাতালে নিয়ে

স্পেনের দ্বীপে ভেসে উঠলো ৪ বাংলাদেশির মৃতদেহ Read More »

সিঙ্গাপুরে দেয়াল ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বার্কার রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় ওই ভবনের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় ট্যান টক সেং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রিপন অ্যাংলো চাইনিজ প্রাইমারি স্কুলের দেয়াল সংস্কারের কাজে সহায়তা

সিঙ্গাপুরে দেয়াল ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু Read More »

লিবিয়া থেকে তিন মরদেহসহ ১৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন

আজ বৃহস্পতিবার লিবিয়া থেকে তিন মরদেহসহ ১৫২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। সকালে একটি ফ্লাইটে তারা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা, লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ১৫২ জনের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ও ত্রিপোলিতে ড্রোন হামলায়

লিবিয়া থেকে তিন মরদেহসহ ১৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন Read More »

প্রেমে ব্যর্থ হয়ে বোমা হামলার পরিকল্পনা!

প্রেম নিবেদন করে ব্যর্থ হয়েছিলেন। এরপর ওই ছাত্রীকে উত্যক্ত করার দায়ে পরপর দুই কলেজ থেকে বহিষ্কার করা হয় তাকে। প্রতিশোধ নিতে ওই দুই কলেজের ডিনকে বোমা মেরে হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালানোর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা সালমান রশীদ (২৩)-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর গত সোমবার আদালতে তাকে সোপর্দ করা হয়। কিশোরগঞ্জের ছেলে সালমান

প্রেমে ব্যর্থ হয়ে বোমা হামলার পরিকল্পনা! Read More »

প্রদর্শনী হল জিহান ওয়াজেদের দ্বিতীয় একক চিত্র

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ শিল্পী জিহান ওয়াজেদের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ২৬ নভেম্বর থেকে নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট ম্যানহাটানের ‘এবিএক্সওয়াই গ্যালারি’তে শুরু হয়েছে। ‘রিয়েলিটি শো’ নামে চিত্র প্রদর্শনীটি ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনীতে বিপুলসংখ্যক দর্শক অংশ নেন। একই গ্যালারিতে ২০১৮ সালে অনুষ্ঠিত জিহানের প্রথম চিত্র প্রদর্শনীতে অনেকগুলো চিত্রকর্ম স্থান পায়। এই প্রদর্শনীতে জিহানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও

প্রদর্শনী হল জিহান ওয়াজেদের দ্বিতীয় একক চিত্র Read More »

পাওয়া গেলো সেই দুই লাশের পরিচয়!

সৌদি আরবের খোবারের দ্বাহরান এলাকার ইনিশিয়াল কোম্পানির ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। দাম্মামে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফায়সাল আহমেদ তাদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার উরুলিয়া গ্রামের আলী আকবরের ছেলে মোহাম্মদ বোরহান উদ্দিন। তার পাসপোর্ট নং ইই ০১০৯৫০১ এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বারাই গ্রামের মোহাম্মদ লাল মিয়ার

পাওয়া গেলো সেই দুই লাশের পরিচয়! Read More »

এবার লন্ডনে ‘বাংলাদেশ বইমেলা ২০১৯’

যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের ‘বঙ্গবন্ধু কর্নার’ পূর্ব লন্ডনের বেথনাল গ্রিণে আয়োজিত দুইদিনব্যাপী ‘বাংলাদেশ বইমেলা ২০১৯’-এর প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিলো। যুক্তরাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক জোট গত ১৬ ও ১৭ নভেম্বর এই বইমেলার আয়োজন করে। উদ্বোধনের পরই বইমেলার প্রাণকেন্দ্র হয়ে ওঠে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার ও ব্যানারে সাজানো এই স্টলে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী এবং

এবার লন্ডনে ‘বাংলাদেশ বইমেলা ২০১৯’ Read More »

কানাডায় হয়ে গেলো বাঙ্গালি পিঠা উৎসব

কানাডার উইন্ডসরে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব। গত ১৬ নভেম্বর এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন, উইন্ডসর-এসেক্স কমিটি। উইন্ডসরের ইপ্রেস এভিনিউর অপ্টিমিস্ট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শহরে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি চলে গোল টেবিল আলোচনা। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইয়াহিয়া মোল্লা। উইন্ডসরের বাঙালি কমিউনিটির জন্য

কানাডায় হয়ে গেলো বাঙ্গালি পিঠা উৎসব Read More »

\’সাহস\’ শব্দটাই এখন আর ডিকশনারীতে পাওয়া যায় না : আসাদ চৌধুরী

কবি আসাদ চৌধুরী বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নিজের কষ্টের কথা প্রকাশ করে বলেছেন, ৩০ লাখ লোক প্রাণ দিলেন একটি মাত্র কারণে- যাতে মাথা নত করতে না হয়। আজকে এই মাথা নত করা অবস্থায় বাংলাদেশ। কষ্ট লাগে। তিনি বলেন, বাংলাদেশে এখন দরকার ছিলো প্রচন্ড সাহসী একজন মানুষ। কিন্তু দু:খজনক ‘সাহস’ শব্দটাই বোধ হয় এখন আর ডিকশনারীতে

\’সাহস\’ শব্দটাই এখন আর ডিকশনারীতে পাওয়া যায় না : আসাদ চৌধুরী Read More »

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ নিহত ৭

লিবিয়ার বাজধানী ত্রিপোলীতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর দুইজন হলেন লিবিয়ার নাগরিক। সোমবার দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। সোমবার রাজধানীর

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ নিহত ৭ Read More »

Scroll to Top