খেলা

অন্যরাই সব বলে দিচ্ছেন, তাই তামিম আর কিছু বলতে চান না

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। তবে এ বছর জানুয়ারিতে ছয় মাস এ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই ছয় মাস শেষ প্রায়। তো তামিম কি খেলবেন সেই টি-টোয়েন্টি সিরিজে? কিংবা আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কি পাওয়া যাবে এই ওপেনারকে? এর

অন্যরাই সব বলে দিচ্ছেন, তাই তামিম আর কিছু বলতে চান না Read More »

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

অবসান হয়েছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনার। মুমিনুল হকের অধিনায়কত্ব ছাড়ার পর জোর গুঞ্জন ছিল টেস্টে আবার অধিনায়ক হিসেবে ফিরছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে সাদা পোশাকে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব ও সহ অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। বাংলাদেশের টেস্ট খেলা

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন Read More »

প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে। দলের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন নেইমার। এছাড়া একটি করে গোল করেন রিচার্লিসন, ফিলিপ কৌতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। আজ বৃহস্পতিবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে খেলার সপ্তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। ফ্রেডের অ্যাসিস্টে দক্ষিণ কোরিয়ার জালে বল লক্ষ্যভেদ করেন রিচার্লিসন। তবে ম্যাচের

প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয় Read More »

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা খেলেছে দারুণ এক ম্যাচ। ইতালির বিপক্ষে গতরাতে আলবিসেলেস্তেরা ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন। সেই ম্যাচ শেষে যখন আর্জেন্টিনা সমর্থকরা তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব। বাংলাদেশ সময় বিকাল ৫টায় ব্রাজিল মাঠে নামছে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া Read More »

ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা শিরোপা ঘরে নিল আর্জেন্টিনা

ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছে লা ফিনালিসিমা শিরোপা। ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। লিওনেল মেসি কোনো গোল না করলেও তার সহযোগিতায় প্রথম ও শেষ গোলটি হয়। চোখধাঁধানো অপ্রতিরোধ্য নৈপুণ্যে লিওনেল মেসি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমরা এখানে এসেছি যে কোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি দারুণ ছিল।

ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা শিরোপা ঘরে নিল আর্জেন্টিনা Read More »

আইপিএল ফাইনালে ভারত পেলো ‘নতুন ধোনি’র খোঁজ!

সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ-এর হাত থেকে ট্রফিটা নিয়ে মুহূর্তখানেক সেটাকে হার্দিক পান্ডিয়া উঁচিয়ে ধরলেন। পরমুহূর্তে সতীর্থদের হাতে সেটা তুলে দিলেন। গিয়ে দাঁড়ালেন একেবারে একপাশে, ফ্রেমের এক কোণায়। একজন বিজয়ী অধিনায়কের এই আচরণই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন ভারতীয় ক্রিকেটে। হার্দিক পান্ডিয়ার মধ্যে এমন কী গুণ আছে, যেটা দিয়ে প্রথম আসরেই তিনি গুজরাটকে চ্যাম্পিয়ন করিয়ে

আইপিএল ফাইনালে ভারত পেলো ‘নতুন ধোনি’র খোঁজ! Read More »

ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক

ব্যাটিংয়ের খারাপ সময় কাটিয়ে মুমিনুল হক নিজেকে নতুন করে গড়তে চান। এরই প্রেক্ষিতে বাংলাদেশ দলের এই টেস্ট অধিনায়ক ছেড়ে দিলেন অধিনায়কত্ব। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে মুমিনুল নিজেই সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন। মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তিনিই

ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক Read More »

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ইউরোপ মহাদেশে রাজা যে রিয়াল মাদ্রিদ তা আরও একবার প্রমাণ পেল বিশ্ব। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতল। ম্যাচ জুড়ে আক্রমণের বন্যা বইয়ে দেওয়া লিভারপুলকে আনচেলত্তির শিষ্যরা এক ঝলকের বুদ্ধিদীপ্ত আঘাতেই পরাস্ত করল। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র করেন জয়সূচক গোলটি। সমর্থকদের মাঠের বাইরের ঝামেলায় ৩৮ মিনিট দেরিতে শুরু হয়

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Read More »

মাত্র ৩ ওভারেই ঢাকা টেস্ট জিতে নিলো শ্রীলঙ্কা

সিরিজ জিততে শ্রীলঙ্কার টার্গেট ছিলো মাত্র ২৯ রান। কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩ ওভারেই সেটি ছাড়িয়ে যায় সফরকারীরা। ১০ উইকেটের এই জয়ে ১-০তে সিরিজ জিতে নিলো দিমুথ করুনারাত্নের দল। নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ করে ৩৬৫ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৫০৬ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে

মাত্র ৩ ওভারেই ঢাকা টেস্ট জিতে নিলো শ্রীলঙ্কা Read More »

তাইজুল পেলেন শৃঙ্খলা ভঙ্গে শাস্তি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিন তাইজুল ইসলাম লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে বল ছুড়ে মারায় শাস্তি পেলেন। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশি এই স্পিনারকে, পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে,তাইজুল আচরণবিধি ১-এর ২.৯ নম্বর ধারা ভঙ্গ করেছেন।

তাইজুল পেলেন শৃঙ্খলা ভঙ্গে শাস্তি Read More »

Scroll to Top