করোনার কারণে স্থগিত পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর
দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ। আর তাই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদিকদের বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করা হবে।’
করোনার কারণে স্থগিত পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর Read More »