আন্তর্জাতিক

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের বরাতে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট Read More »

রূপচর্চার গোলকধাঁধায় কেন হারাচ্ছে কোমলমতি শিশুরা?

সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রিনে ভেসে উঠছে ১০-১২ বছরের এক শিশুর হাসিমুখ। তবে তার কথা বা আচরণে শৈশবের সারল্য নেই বরং সে ব্যস্ত প্রাপ্তবয়স্কদের মতো ত্বকের যত্নের রুটিন দেখাতে। ফেসিয়াল টোনার, সিরাম, ময়েশ্চারাইজার আর ফেস মিস্টের একের পর এক প্রলেপ মাখছে নিজের নরম ত্বকে। টিকটক কিংবা ইনস্টাগ্রামের কল্যাণে আজকের দিনে এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

রূপচর্চার গোলকধাঁধায় কেন হারাচ্ছে কোমলমতি শিশুরা? Read More »

ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন তেহরানের ওপর সামরিক ও গোয়েন্দা অভিযান জোরদার করতে আজারবাইজানে অত্যন্ত গোপনে এলিট কমান্ডো ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলে ইসরায়েলের গড়ে তোলা একটি বিস্তৃত গোপন সামরিক নেটওয়ার্কের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট চারজন নির্ভরযোগ্য সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশেষ

ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস Read More »

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‌‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার এক বার্তায় এই নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১,

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা Read More »

চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করার জন্য ওয়াশিংটনের তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি চায় তবে এখনই তা সংগ্রহ করতে পারে এবং ইরানের পক্ষে তা থামানো সম্ভব নয় বলে তিনি মনে করেন। তবে

চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প Read More »

‘ইরানকে আমরাই উসকে দিয়েছিলাম’, ট্রাম্পের সরল স্বীকারোক্তি

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার কারণেই দেশটি উপসাগরীয় আরব প্রতিবেশীদের ওপর আক্রমণ করতে ‘উসকানি’ পেয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, অনেকে হয়তো বলবেন তারা কিছুটা উসকানি পেয়েছিল। কারণ, আমরা ভিন্ন একটি কারণে তাদের ওপর জোরালো পদক্ষেপ নিয়েছিলাম, যার জবাবে তারা এই পাল্টা

‘ইরানকে আমরাই উসকে দিয়েছিলাম’, ট্রাম্পের সরল স্বীকারোক্তি Read More »

পুতিনের কাছে নাগরিকত্ব চাইলেন মার্কিন সাংবাদিক

মার্কিন অনুসন্ধানী সাংবাদিক এবং আমেরিকান কমিউনিস্ট পার্টির (এসিপি) আন্তর্জাতিক সম্পাদক ক্রিস্টোফার হেলালি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। রাশিয়ায় অনুষ্ঠিত সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ)-এর ফাঁকে রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। হেলালি বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন। ওই

পুতিনের কাছে নাগরিকত্ব চাইলেন মার্কিন সাংবাদিক Read More »

মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের

পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি বুধবার যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি আঞ্চলিক দেশের সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ছিল

মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের Read More »

গলছে সম্পর্কের বরফ, আবার কেন চীনের দিকে ঝুঁকছে পশ্চিমারা?

দীর্ঘ আট বছর পর যুক্তরাজ্য আবারও চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একাধিক উচ্চপর্যায়ের সফরের পর এই উদ্যোগ নিল দেশটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত জানুয়ারিতে বেইজিং সফরকে ‘দীর্ঘ এক কূটনৈতিক বরফযুগ’ ভাঙার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার তিন দিনের জন্য চীন সফর করছেন। দুই দেশ

গলছে সম্পর্কের বরফ, আবার কেন চীনের দিকে ঝুঁকছে পশ্চিমারা? Read More »

ধূমপান কমানোর অঙ্গীকার, তবু চীনে বাড়ছে সিগারেট বিক্রি

ধূমপান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বের সবচেয়ে বড় সিগারেট বাজার এখনো চীনই। দেশটিতে প্রতি বছর প্রায় ২ লাখ ৪৪ হাজার কোটি সিগারেট বিক্রি হয়, যা বিশ্বব্যাপী মোট সিগারেট ব্যবহারের প্রায় ৪৭ দশমিক ২ শতাংশ। পরিসংখ্যান বলছে, ২০০৩ থেকে ২০২৩ সালের মধ্যে চীনে সিগারেট

ধূমপান কমানোর অঙ্গীকার, তবু চীনে বাড়ছে সিগারেট বিক্রি Read More »

Scroll to Top