আন্তর্জাতিক

korea2

উত্তরকে ঠেকাতে ভয়ংকর লেজার অস্ত্র মোতায়েন করছে দক্ষিণ কোরিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি বছর সেনাবাহিনীতে লেজার অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। মূলত উত্তর কোরিয়ার ড্রোন ভূপাতিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া তাদের লেজার প্রোগ্রামকে ‘স্টার ওয়ার্স প্রকল্প’ বলে অভিহিত করেছে।

উত্তরকে ঠেকাতে ভয়ংকর লেজার অস্ত্র মোতায়েন করছে দক্ষিণ কোরিয়া Read More »

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলিয়ান সেনা গ্রেপ্তার

এক অস্ট্রেলিয়ান নারী সেনা এবং তার স্বামীকে রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, এই দম্পতির উভয়ই রুশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। অভিযোগ উঠেছে তারা মস্কোকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)-এর তথ্য-উপাত্ত পাচার করেছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়া কর্তৃক প্রবর্তিত কঠোর বিদেশী হস্তক্ষেপ আইনের অধীনে প্রথমবারের মতো এই গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে অস্ট্রেলিয়ান পুলিশ বলছে,

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলিয়ান সেনা গ্রেপ্তার Read More »

ফের করোনা আতঙ্ক, সপ্তাহে মরছে ১৭০০ মানুষ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির দিন শেষ হয়েছে। মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি। তবে এরই মধ্যে আবারও করোনা আতঙ্ক ফিরে এসেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ সপ্তাহে বিশ্বে প্রায় ১৭০০ মানুষের মৃত্যু হচ্ছে। শুক্রবার (১২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) ডব্লিউএইচও এক প্রতিবেদনে জানায়, প্রতি

ফের করোনা আতঙ্ক, সপ্তাহে মরছে ১৭০০ মানুষ Read More »

baiden USA president

নিজ দলেই আস্থা হারাচ্ছেন বাইডেন

শুধু প্রতিপক্ষ নয়, ডেমোক্র্যাট দলের নেতারাও অস্বস্তিতে ফেলছেন জো বাইডেনকে। তারা মনে করেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে এখনই সরে দাঁড়ানো উচিত বাইডেনের। সিনেটর পিটার ওয়েলচ, হলিউড তারকা, ডেমোক্র্যাট দলের অন্যতম তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি, এমনকি সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও তুলেছেন এমন দাবি। ন্যান্সি পেলোসি ইঙ্গিতে সরে দাঁড়ানোর কথা বললেও চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারটুকু বাইডেনকেই দিতে চান।

নিজ দলেই আস্থা হারাচ্ছেন বাইডেন Read More »

ইসরাইলি বাহিনীতে তুর্কি সেনা, অতঃপর…

গাজায় ৯ মাস ধরে ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনে নারী ও শিশুসহ এ পর্যন্ত ৩৮ হাজার ৩শর মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত এবং পঙ্গুত্ববরণ করেছেন প্রায় ৮৮ হাজার। তারই জেরে এখন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মধ্যস্থাকারীদের মাধ্যমে হামাস ও ইসরাইলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে এবার আলোচনায় ইসরাইলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি। জানা

ইসরাইলি বাহিনীতে তুর্কি সেনা, অতঃপর… Read More »

france

ফিলিস্তিনের প্রতি সমর্থন, আটক রাষ্ট্রবিজ্ঞানীকে মুক্তি দিল ফ্রান্স

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা নিয়ে বরাবরই সরব ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী ফ্রাঁসোয়া বুরগাট। শুধু তাই নয়, ফ্রান্সে মুসলমানদের প্রতি বৈষম্য বিষয়ে সরকারের কট্টর সমালোচকও তিনি। ইসরাইল ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে যাওয়ায় এবার গ্রেফতার হন বুরগাট। মঙ্গলবার (৯ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বুরগাটের আইনজীবী। ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ-এর গবেষণা প্রধান ফ্রাঁসোয়া বুরগাট। আরব বিশ্ব, ইসলাম

ফিলিস্তিনের প্রতি সমর্থন, আটক রাষ্ট্রবিজ্ঞানীকে মুক্তি দিল ফ্রান্স Read More »

gold bar

উগান্ডায় রিজার্ভ সংকট, পরিস্থিতি সামলাতে সোনা কিনছে কেন্দ্রীয় ব্যাংক

দেশের রিজার্ভ বাড়াতে উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক সোনা মজুত করছে। দেশটিতে স্থানীয়ভাবে যে সোনার উৎপাদন হয়, এখন সেই সোনা কিনতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করা রিজার্ভ বাড়ানোর অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে উগান্ডার সোনা রপ্তানি কমে যেতে পারে। আফ্রিকার এ দেশটি থেকে

উগান্ডায় রিজার্ভ সংকট, পরিস্থিতি সামলাতে সোনা কিনছে কেন্দ্রীয় ব্যাংক Read More »

তিন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যে আলোচনা হলো এরদোগানের

ন্যাটোর ৭৫তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সম্মেলনের ফাঁকেই আলাদা করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসসহ ন্যাটোর বেশ কয়েকজন শীর্ষ নেতার সাথে আলোচনা করেছেন এরদোগান। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও গাজায় ইসরাইলের একতরফা যুদ্ধ প্রসঙ্গে আলোচনা হয়েছে। তুরস্কের

তিন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যে আলোচনা হলো এরদোগানের Read More »

magnitude

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) ৬.৭ মাত্রার এ ভূ-কম্পন হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের। খবরে বলা হয়, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল) ছিল

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প Read More »

nato2

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা ন্যাটোর

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে যত দ্রুত সম্ভব কিয়েভের কাছে এই সহায়তা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। খবর রয়টার্সের। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা ন্যাটোর Read More »

Scroll to Top