আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে টিকটক নিষিদ্ধের বিল পাস

সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পুরোপুরি নিষিদ্ধ করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে । স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে ৩৫২-৬৫ ভোটে পাস বিলটি পাস হয়েছে। এখন বিলটি যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে পর্যালোচনা, যাচাই এবং পাস হওয়ার পর হোয়াইট হাউসে পাঠানো হবে । প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর পুরোপুরি আইনে পরিণত হবে বিলটি।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে টিকটক নিষিদ্ধের বিল পাস Read More »

রোজা না রাখলেই গ্রেপ্তার করছে নাইজেরিয়ার ইসলামিক পুলিশ

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এ কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করে থাকেন। এমন অবস্থায় নাইজেরিয়ায় রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ। মূলত আফ্রিকার এই দেশটির একটি প্রদেশে রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর

রোজা না রাখলেই গ্রেপ্তার করছে নাইজেরিয়ার ইসলামিক পুলিশ Read More »

গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী নিহত

গাজার রাফাহ নগরীর একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের একজন কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। খবর বিবিসির। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বিবিসি জানায়, ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। বিবিসি বলছে,গত বুধবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) খাদ্য বিতরণ কেন্দ্রের পূর্ব দিকে

গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী নিহত Read More »

নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (ওডিএনআই)। নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে তার সরকার \’বিপদে পড়তে পারে\’ বলে জানিয়েছে তারা। খবর টিআরটি ওয়ার্ল্ড। গত সোমবার ওডিএনআই পরিচালকের কার্যালয় থেকে প্রকাশ করা একটি প্রতিবেদনে এমন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এ প্রতিবেদনটি গত ২২

নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা Read More »

চীনে গ্যাস লিকেজ থেকে রেস্টুরেন্ট বিস্ফোরণ, নিহত ২

চীনের একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৬ জন। বেইজিং এর কাছে সানহে এলাকায় একটি চারতলা ভবনের রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে। খবর- সাউথ চায়না মর্নিং পোস্ট এক সরকারি বিবৃতিতে বলা হয়, আজ বুধবার (১৩ মার্চ) ইয়ানজিয়াও শহরের একটি ফ্রাইড চিকেন রেস্টুরেন্টে এই ঘটনা ঘটেছে। এদিকে রাষ্ট্রীয় সংবাদ প্রচারক সিসিটিভি

চীনে গ্যাস লিকেজ থেকে রেস্টুরেন্ট বিস্ফোরণ, নিহত ২ Read More »

অর্থনৈতিক সংকট: বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

দীর্ঘদিন ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের এই অর্থনৈতিক সংকট বিবেচনা করে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ধরনের বেতনভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি। খবর ডনের। মঙ্গলবার প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন জারদারি। অন্যদিকে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের

অর্থনৈতিক সংকট: বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট Read More »

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা 

আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে দলীয় নেতাদের সাক্ষাৎ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার (১২ মার্চ) জিও নিউজ এ তথ্য জানিয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়য়ের জারি করা একটি বিজ্ঞপ্তি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘নিরাপত্তা সতর্কতা হিসাবে আদিয়ালা কারাগারের মধ্যে সব ধরণের দেখা-সাক্ষাৎ, সভা এবং সাক্ষাৎকার

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা  Read More »

গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: ইইউ

গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল। তিনি অবরুদ্ধ এই ভূখণ্ডে সহায়তার অপ্রতুল প্রবেশকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পবিত্র রমজান মাসেও গাজায় হামলা বন্ধ রাখেনি ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হাসপাতাল- সবখানেই

গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: ইইউ Read More »

রমজান উপলক্ষ্যে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

রমজান মাস উপলক্ষে গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক দাতব্য সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস নামক একটি প্রতিষ্ঠান। ত্রাণ সহায়তায় অংশ নিয়েছে বাংলাদেশসহ আরও ৯ দেশ। পবিত্র রমজান উপলক্ষে এবার প্রায় ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত

রমজান উপলক্ষ্যে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ Read More »

গায়ে আগুন দেয়া মার্কিন সৈন্যের নামে ফিলিস্তিনের রাস্তার নাম

নজিরবিহীন এক প্রতিবাদের অসাধারণ এক স্বীকৃতি। গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের প্রতিবাদে শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনের একটি সড়কের নামকরণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের সড়ক সেটি। গত রোববার সড়কটির নতুন নামফলকের উন্মোচন হয়। ফলকটি উন্মোচন করেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর। তিনি বলেন, কোনোভাবে ফিলিস্তিনের সাথে সংযুক্ত না থেকেও ফিলিস্তিনিদের

গায়ে আগুন দেয়া মার্কিন সৈন্যের নামে ফিলিস্তিনের রাস্তার নাম Read More »

Scroll to Top