আন্তর্জাতিক

ইতালিতে ঘুষের বিনিময়ে ভুয়া ভ্যাকসিন প্রদান, গ্রেফতার নার্স

ইতালির আনকোনা শহরে ঘুষের বিনিময়ে ভুয়া ভ্যাকসিন প্রদানের অভিযোগে গ্রেফতার হলেন এক পুরুষ নার্স। গ্রেফতারকৃত পুরুষ নার্স কমপক্ষে ৫০ জন ব্যক্তিকে টিকার নামে ইনজেকশন দিয়েছিলেন। তাতে অবশ্য কি ছিলো এখনো জানা যায়নি। সার্টিফিকেট দেয়ার বিনিময়ে গ্রহণ করেছেন অর্থ যা প্রায় ২০ হাজার ডলারের সমান। পুলিশ এ ঘটনার সাথে জড়িত আরও চার ব্যক্তিকে গ্রেফতার করেছে। যারা

ইতালিতে ঘুষের বিনিময়ে ভুয়া ভ্যাকসিন প্রদান, গ্রেফতার নার্স Read More »

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি লতা মঙ্গেশকর

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপমহাদেশের নন্দিত গায়িকা লতা মঙ্গেশকর। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে তার। এক সংবাদসংস্থাকে লতা মঙ্গেশকরের পরিবারের সদস্য রচনা জানিয়েছেন, গায়িকার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘দয়া করে আমাদের ব্যক্তিগত

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি লতা মঙ্গেশকর Read More »

কেন দুই ঘণ্টা নীরব ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো মেনে নিতে পারেননি। এখনো তিনি নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেননি। রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্পের প্ররোচনায় তার সমর্থকরা সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় সেখানে বাইডেনের জয়কে সত্যয়িত করার প্রক্রিয়া চলছিল। আর সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কয়েকঘণ্টা ধরে তার সমর্থকরা তাণ্ডব চালান।

কেন দুই ঘণ্টা নীরব ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? Read More »

ইউক্রেনে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই: রাশিয়া

ইউক্রেনে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ মন্তব্য করেন মস্কোর উপপররাষ্ট্রমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এদিন ইউক্রেন ইস্যুতে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক হয়। দুই দেশের প্রতিনিধিদের বক্তব্যে আসেনি তেমন কোন সমাধান। তবে এই আলোচনাকে কার্যকর বলছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ। বেশ কিছু দিন ধরেই ইউক্রেন

ইউক্রেনে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই: রাশিয়া Read More »

টানা দুই বছর পর স্কুলে ফিরলো উগান্ডার শিক্ষার্থীরা

করোনাভাইরাসের কারণে উগান্ডায় টানা প্রায় দুই বছর বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। জাতিসংঘের হিসেবে, এটি বিশ্বের সবচেয়ে বেশিদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার দিক দিয়ে রেকর্ড। কিন্তু অবশেষে চেনা শিক্ষাঙ্গনে ফিরে গেছে দেশটির শিক্ষার্থীরা। গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে। তবে এখনো বন্ধ আছে কিন্ডারগার্টেন ও প্রাক্-প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলো। এ বিষয়ে উগান্ডার

টানা দুই বছর পর স্কুলে ফিরলো উগান্ডার শিক্ষার্থীরা Read More »

ফেসবুক লাইভে এসে বাবা-মা ও ছেলের আত্মহত্যা

টাকা নিয়ে মেয়ে নয়ছয় করেছে। সেজন্য লোকজন বাড়িতে এসে বাবা, মা, ভাইকে অপমান করে যান। যা-তা কথাও বলে যায়। আর এই অপমান সইতে পারেনি পরিবার। সমুদ্র সৈকতে ফেসবুক লাইভে গিয়ে আত্মহত্যা করেন বাবা, মা আর ছেলে। গত রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বকখালি এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃতদের নাম শ্যামল নস্কর (৫৩), রীতা

ফেসবুক লাইভে এসে বাবা-মা ও ছেলের আত্মহত্যা Read More »

কাজাখস্তানে বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র’ গুলি করার নির্দেশ

মধ্য এশিয়ার এই অঞ্চলের পরিস্থিতি ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে দেশটির অধিকাংশ নির্বাচনে ক্ষমতাসীন দল ১০০ শতাংশ ভোট পেয়েছে। কাজাখস্তানে কার্যত কোনো বিরোধী দল নেই। এদিকে গত প্রায় ৫ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবশেষে বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র’ গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার। শুক্রবার এক সরকারি

কাজাখস্তানে বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র’ গুলি করার নির্দেশ Read More »

২০২১ সালের ‘বর্ষসেরা’ দুর্নীতিবাজ লুকাশেঙ্কো, আশরাফ গনি, বাশার, এরদোয়ান

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ২০২১ সালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের তালিকায় নাম লেখালেন। গতকাল বুধবার এ তথ্য জানায় অর্গ্যানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রোজেক্ট নামক একটি অলাভজনক সংস্থা। এক বিবৃতিতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ‘নিজ দেশের জনগণকে দুর্দশা ও মৃত্যুর মুখে ফেলে পিঠটান দেওয়ার জন্যই তাকে বিশ্বের অন্যতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের স্বীকৃতি দিচ্ছে ওসিসিপিআর।’

২০২১ সালের ‘বর্ষসেরা’ দুর্নীতিবাজ লুকাশেঙ্কো, আশরাফ গনি, বাশার, এরদোয়ান Read More »

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বৈঠক

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বৈঠক করতে ইসরায়েলে গেছেন! এমনটা ঘটে না সচরাচর। তাও আবার দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। গতকাল মঙ্গলবার হয়েছে বিরল সেই বৈঠকটি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্রান্টজের আলোচনায় নিরাপত্তা ও অসামরিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর ডয়চে ভেলের সম্প্রতি ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ফিলিস্তিনি নেতাদের একাধিকবার কথা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বৈঠক Read More »

মোদির নতুন গাড়ি বুলেট-বোমায়ও থাকবে ‘অক্ষত’

আবারও নতুন গাড়ি নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্সিডিজ বেঞ্জের এস সিরিজের সর্বশেষ সংযোজন গাড়িটির হচ্ছে ‘এস-৬৫০ গার্ড’। গাড়িটিকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী রাইফেল একে-৪৭ গুলি এমনকি মাত্র দুই মিটার দূরে বিস্ফোরণ ঘটলেও কিছু হবে না গাড়িটির। মোদির নতুন গাড়ি বুলেট-বোমায়ও থাকবে ‘অক্ষত’। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি গাড়িটি দিল্লির হায়দরাবাদ হাউজের

মোদির নতুন গাড়ি বুলেট-বোমায়ও থাকবে ‘অক্ষত’ Read More »

Scroll to Top