আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনঃ ভোট গণনার মধ্যেই বিক্ষোভ-ভাঙচুর

যুক্তরাষ্ট্রে নির্বাচন কে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। পোর্টল্যান্ড, ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারে কিছু দোকানের জানালা ভাঙচুর

মার্কিন নির্বাচনঃ ভোট গণনার মধ্যেই বিক্ষোভ-ভাঙচুর Read More »

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের সিনেটর

এবারের মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে এই প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ রাজ্য সিনেটর হিসেবে সারা ম্যাকব্রাইড বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ম্যাকব্রাইড সিনেট রিপাবলিকান পার্টির প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে পরাজিত করে আসনটি জয়লাভ করেন। তিনি ডেলাওয়্যারের উত্তর উইলমিংটন থেকে পেনসিলভানিয়া সীমান্ত পর্যন্ত প্রায় সব ডেমোক্রেটিক জেলায় জিতেছেন। সহকর্মী ডেমোক্র্যাট হ্যারিস ম্যাকডোয়েলের আসনে সারা ম্যাকব্রাইড স্থলাভিষিক্ত হন। হ্যারিস

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের সিনেটর Read More »

মার্কিন নির্বাচনঃ ট্রাম্পের আইনি লড়াইয়ের হুমকি, বিশ্ব শেয়ারবাজারে অস্থিরতা

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্প, কে আসছেন হোয়াইট হাউজে। তবে বুধবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দুই প্রার্থীকে কাছাকাছি অবস্থানে দেখা যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্ব পুঁজিবাজার ও মুদ্রাবাজারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিনিয়োগকারীদের হতাশাকে বড় আশঙ্কায় পরিণত করেছে। বুধবার তিনি নিজেকে বিজয়ী

মার্কিন নির্বাচনঃ ট্রাম্পের আইনি লড়াইয়ের হুমকি, বিশ্ব শেয়ারবাজারে অস্থিরতা Read More »

চীনের প্রভাব ঠেকাতে একজোট যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশ

পূর্ব এশিয়ার রাষ্ট্র চীনের প্রভাব ঠেকাতে ভারতের সঙ্গে মালাবার নৌ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। প্রথম ধাপের এ সামরিক নৌ মহড়াটি ভারতীয় উপকূলীয় অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই ধাপে অনুষ্ঠিতব্য মালাবার নৌ মহড়া ৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে। এ মহড়ায় যোগ দেবে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ ইউএসএস জন

চীনের প্রভাব ঠেকাতে একজোট যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশ Read More »

মার্কিন নির্বাচনঃ মিশিগানসহ তিন অঙ্গরাজ্যে জিতে গেলেই মসনদ বাইডেনের?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টান টান উত্তেজনা। কে প্রেসিডেন্ট হচ্ছেন তা এখনো বলা যাচ্ছে না। কারণ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হিসাবের খাতায় ট্রাম্পই ‘জিতে যাচ্ছেন’ বলে মনে হচ্ছে। পিছিয়ে নেই বাইডেনও। যে কোনো সময় পাল্টে যেতে পারে চিত্র। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে এগিয়ে রয়েছেন। শুরুর

মার্কিন নির্বাচনঃ মিশিগানসহ তিন অঙ্গরাজ্যে জিতে গেলেই মসনদ বাইডেনের? Read More »

সাদা বাড়ির লড়াই: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩ ইলেকটোরাল

গোটা বিশ্ব তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে। প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে ছবিটা। নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন খানিকটা এগিয়ে। পিছিয়ে থেকেও আবার এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের চেয়ে ২৫টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৩৮টি ইলেকটোরাল ভোট। অপরদিকে

সাদা বাড়ির লড়াই: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩ ইলেকটোরাল Read More »

করোনা ভ্যাকসিন নিলেন আমিরাতের প্রধানমন্ত্রী আল মাখতুম

করোনাভাইরাস রোধী ভ্যাকসিন নিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম। মঙ্গলবার কোভিড-১৯ রোধী ভ্যাকসিন নেন তিনি। শেখ মুহাম্মদ টুইটারে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার একটি মুহূর্তে ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় জনৈক স্বাস্থ্যকর্মী তার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করছেন। টুইটারে তিনি লিখেছেন, আজ কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার সময় আমরা প্রত্যেকের সুরক্ষা, সুস্বাস্থ্য কামনা করছি।

করোনা ভ্যাকসিন নিলেন আমিরাতের প্রধানমন্ত্রী আল মাখতুম Read More »

আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের সেই ‘বৌদ্ধ বিন লাদেন’

মিয়ানমারের কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু দেড় বছর পলাতক থাকার পর আত্মসমর্পণ করেছেন। সোমবার পুলিশের কাছে আত্মসমপর্ণ করেন তিনি। এ বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকারের ধর্মীয় মন্ত্রণালয়ের পরিচালক সেইন মউ। বৌদ্ধদের মধ্যে ধর্মীয় বিদ্বেষ জাগানোর জন্য আশিন উইরাথুকে ‘বৌদ্ধ বিন লাদেন’ নামে অভিহিত করে টাইম ম্যাগাজিন। গত বছর মে মাসে পুলিশ তার

আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের সেই ‘বৌদ্ধ বিন লাদেন’ Read More »

বিশ্বে মহামারী করোনায় মৃত্যু ছাড়াল ১২ লাখ ২০ হাজার

মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বে ৪ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ২০ হাজার।ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ২০ হাজার ২২৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি

বিশ্বে মহামারী করোনায় মৃত্যু ছাড়াল ১২ লাখ ২০ হাজার Read More »

ফ্রান্সের বিমান হামলায় মালিতে নিহত ৫০

মালিতে আল কায়দা সংশ্লিষ্ট ঘাঁটিতে ফ্রান্সের বিমান হামলায় অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতরা সকলেই আল কায়দার সঙ্গে যুক্ত বলে ফরাসি সরকারের দাবি। সোমবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি এ কথা জানিয়েছেন। পার্লি বলেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভিযান চালায় ফ্রান্সের সেনাবাহিনী। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে

ফ্রান্সের বিমান হামলায় মালিতে নিহত ৫০ Read More »

Scroll to Top