আন্তর্জাতিক

দুই নারীকে বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো! (ভিডিও সহ)

পর্তুগালের পর্যটনকেন্দ্র আলগার্ভ সৈকতের অদূরে ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। হঠাৎ করে তাঁরা নজরে পড়েন সেখানে ছুটি কাটাতে যাওয়া প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার। আর মুহূর্তেই সাগরে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীর জীবন বাঁচান ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট! গত শনিবার পর্তুগালের প্রেসিডেন্টের এই উদ্ধার তৎপরতার দৃশ্য ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের

দুই নারীকে বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো! (ভিডিও সহ) Read More »

ফের দোহায় আফাগানিস্তানের শান্তি আলোচনা

চলতি সপ্তাহে ফের তালেবানদের সঙ্গে শুরু হচ্ছে ইন্ট্রা-আফগান শান্তি আলোচনা বলে জানিয়েছে, আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের মিশন ইউএনএএমএ। কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর ইউএনএএমএ এক টুইট বার্তায় এই তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, সব ধরনের সহিংসতা পরিহার শান্তি আলোচনার পূর্বশর্ত। জাতিসংঘ আফগানিস্তানে শান্তিপ্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে। তালেবান ও যুক্তরাষ্ট্রের ভেতর চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর

ফের দোহায় আফাগানিস্তানের শান্তি আলোচনা Read More »

আবারও আটক হলেন ফিলিস্তিনি নেতা রায়েদ সালাহ

দুই বছর গৃহবন্দীর থাকার পর ফের ২৮ মাসের জন্য আটক হোন ফিলিস্তিন আন্দোলনের অন্যতম নেতা রায়েদ সালাহ। গতকাল রবিবার (১৬ আগস্ট) ফিলিস্তিনের নেতা সালাহকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। এর আগের তিনি ১১ মাস বন্দী ছিলেন। গত মার্চ থেকে বন্দী হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা এতদিন স্থগিত ছিল। ফিলিস্তিনের ইসলামিক মুভমেন্ট

আবারও আটক হলেন ফিলিস্তিনি নেতা রায়েদ সালাহ Read More »

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো

মহামারী করোনাভাইরাসের মধ্যে অতিরিক্ত কাজের চাপে অবসাদে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি। সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিনজো আবের স্বাস্থ্য পরীক্ষা হয় বলে জানা গেছে। তবে কেন ৬৬ বছর বয়সী আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো Read More »

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন: রুহানি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতেতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন সরকারকে আন্তর্জাতিক আইনের বৃহত্তম লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা এবং এদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। গত রবিবার ইরানের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ মন্তব্য করেন রুহানি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন: রুহানি Read More »

করোনাঃ জাপানের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জাপানে আরোপিত জরুরি অবস্থার সময় অর্থনৈতিক কার্যক্রম সীমিত করে ফেলা হয়। এতে ব্যবসায়িক কার্যক্রম ও ভোক্তাদের ব্যয়ও কমে গিয়েছিল। যার প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) জিডিপি কমেছে ২৭ দশমিক ৮ শতাংশ। সোমবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ১৯৮০ সালের পর থেকে দ্বিতীয় প্রান্তিকে জিডিপির

করোনাঃ জাপানের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা Read More »

করোনাঃ রাশিয়ার পর এবার ভ্যাকসিন অনুমোদন দিল চীন

রাশিয়ার পর এবার মহামারী করোনা ভ্যাকসিনের অনুমোদিন দিল চীন। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দারুণভাবে সফল হওয়ার পর ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে শি জিনপিং প্রশাসন। দেশটির সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকসের তৈরি করেছে এই ভ্যাকসিন। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে চীন। চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে এ তথ্য জানিয়েছে।

করোনাঃ রাশিয়ার পর এবার ভ্যাকসিন অনুমোদন দিল চীন Read More »

ভারতে বাড়ি ফিরেই স্ট্রোক করছেন করোনা থেকে সেরে ওঠা রোগীরা!

ভারতে দিন দিন খারাপের দিকেই যাচ্ছে মহামারী করোনা পরিস্থিতি। সংক্রমণের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়ে গেছে ইতোমধ্যেই। এর মধ্যে আরও ভয়ের খবর সামনে এসেছে। যেসব রোগী করোনা থেকে সেরে ওঠার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন তাদের অনেকেই ফের বড় অসুস্থতায় পড়ছেন। শরীরে নানা রকমের অসুবিধা হচ্ছে তাদের। চিকিৎসকরা জানাচ্ছেন, রোগীদের মূলত শ্বাস নিতে অসুবিধা হচ্ছে।

ভারতে বাড়ি ফিরেই স্ট্রোক করছেন করোনা থেকে সেরে ওঠা রোগীরা! Read More »

করোনাঃ নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন পেছাল এক মাস

দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশের সাধারণ নির্বাচন এক মাসের জন্য পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির। আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। এখন নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ১৭ অক্টোবর। আজ সোমবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী আরডার্ন। গত বুধবার দেশটির সবচেয়ে বড় শহরে অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়।

করোনাঃ নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন পেছাল এক মাস Read More »

ক্ষমতায় গেলে ভিসা-গ্রিনকার্ড সহজ করার প্রতিশ্রুতি জো বাইডেনের

আমেরিকায় আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে এইচ-১বি ভিসা পদ্ধতি সংশোধন করার পাশাপাশি গ্রিনকার্ডের জন্য দেশভিত্তিক কোটা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ভারতীয়-আমেরিকান কমিউনিটিকে প্রভাবিত করতে বাইডেনের নির্বাচনী কার্যক্রম থেকে শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। অ-অভিবাসী শর্তে

ক্ষমতায় গেলে ভিসা-গ্রিনকার্ড সহজ করার প্রতিশ্রুতি জো বাইডেনের Read More »

Scroll to Top