আন্তর্জাতিক

উত্তর–পূর্ব রাজ্য নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে বিক্ষোভ চলছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল ২০১৯–এর প্রতিবাদে। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংগঠনগুলোর ডাকা ধর্মঘটে এসব রাজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। আসাম রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংস্থাগুলো ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। এতে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আসামের গুয়াহাটিতে ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি।

উত্তর–পূর্ব রাজ্য নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল Read More »

হেলমেট পরলেই চালক পাবে এক কেজি পিয়াজ!

অবাক হলেও এটাই সত্য। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হেলমেট পরলেই মোটরসাইকেলে চালকদের এক কেজি পিয়াজ দেওয়া হচ্ছে। তবে তা বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে। হেলমেট ব্যবহারে উৎসাহী করতে এমনই অভিনব এক উদ্যোগ নিয়েছে বর্ধমানের পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি। কলকাতা টোয়েন্টিফোরের খবর, ভারতের বাজারে বেড়েই চলেছে পিয়াজের দাম। প্রতিদিন পিয়াজ দিয়ে রান্না এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে।

হেলমেট পরলেই চালক পাবে এক কেজি পিয়াজ! Read More »

সৌদি আরবের রেস্তোরাঁয় একসঙ্গেই ঢুকবে নারী-পুরুষ

সৌদি আরবের রেস্তোরাঁগুলোয় নারী ও পুরুষের আলাদা প্রবেশপথের নিয়ম বদলাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার সামাজিক রীতিনীতির এসব কড়াকড়ি শিথিল করার ঘোষণা দিয়েছে। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মিউনিসিপ্যালিটিস অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় টুইটে বলছে, রেস্তোরাঁয় প্রবেশে নারী ও পুরুষের আলাদা ব্যবস্থার নিয়ম আর বাধ্যতামূলক থাকবে না। জনসমাগমস্থলে সম্পর্ক নেই এমন নারী ও পুরুষের মেলামেশার ওপর

সৌদি আরবের রেস্তোরাঁয় একসঙ্গেই ঢুকবে নারী-পুরুষ Read More »

ভারতের লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল

আজ সোমবার ভারতের লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি আলোচনার জন্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শীতকালীন অধিবেশনের প্রথম পর্বে বিলটি পাশ হয়েছে। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তার অভিযোগ, দেশের সংখ্যালঘু মানুষদের লক্ষ করেই এই বিলটি বানানো হয়েছে। তবে অমিত শাহর অবশ্য দাবি করেছেন, এই বিল

ভারতের লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল Read More »

ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি ইসরাইলের

ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাৎজ। তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে। ইতালির সংবাদপত্র ‘কুরিয়ার ডেলা সেরা’কে শনিবার এক সাক্ষাৎকারে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দেন।ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও

ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি ইসরাইলের Read More »

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সানা মেরিন!

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড। রবিবার সোস্যাল ডেমোক্রেট দল থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন।সানা মেরিন শুধু ফিনল্যান্ডের নয় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়ছেন। এছাড়া ফিনল্যান্ড এর আগে এত কম বয়সী প্রধানমন্ত্রী পায়নি। গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সানা মেরিন! Read More »

কেনিয়ায় বাসে হামলা, আল-শাবাবের দায় স্বীকার

কেনিয়ায় একটি বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দফতর থেকে শনিবার এক বিবৃতিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, বেসামরিক লোক ও নিরাপত্তা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব।প্রতিবেদনে

কেনিয়ায় বাসে হামলা, আল-শাবাবের দায় স্বীকার Read More »

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩ জন

ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি কারখানায় রবিবার ভোর ৫ টা নাগাদ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে চলছে উদ্ধার অভিযান। এনডিটিভি

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩ জন Read More »

সিডনিতে দাবানলের তাণ্ডব অব্যাহত

বারবার চেষ্টা করেও নেভানো যাচ্ছে না সিডনির উত্তরে পুড়তে থাকা দাবানল। ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টার পরও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে সিডনি ফায়ার সার্ভিস বিভাগ। এর আগে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ওরেঞ্জভ্যালি থেকে পালিয়ে রক্ষা পায় দমকল বাহিনী। এবার অস্ট্রেলিয়ায় দাবানলের ঘটনা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। জানা যায় বনে প্রায় ১১০টি দাবানলের ঘটনায় এখনও ৬০টির

সিডনিতে দাবানলের তাণ্ডব অব্যাহত Read More »

ইরাকে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ১৪

ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। নিহতদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। তাহরির স্কয়ারে ছুরি হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার একদিনের মধ্যেই এ ঘটনা ঘটল। শুক্রবার হামলাকারীরা বিভিন্ন গাড়ি

ইরাকে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ১৪ Read More »

Scroll to Top