আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে জাহাজডুবি, দেড় শতাধিক নিহতের শঙ্কা

প্রতীকী ছবি। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দেড় শতাধিক মানুষ নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদদাতাদের বরাত দিয়ে এ তথ্য জানিযেছে বিবিসি। জানা গেছে, জাহাজডুবির পর আরও ১৫০ মানুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে লিবিয়ার খোম শহরে নিয়ে যাওয়া হয়েছে। শহরটি ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসির প্রতিবেদনে বলা

লিবিয়া উপকূলে জাহাজডুবি, দেড় শতাধিক নিহতের শঙ্কা Read More »

যুক্তরাজ্যে নতুন স্বর্ণযুগের সূচনা করব : বরিস

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি যুক্তরাজ্যে নতুন স্বর্ণযুগের সূচনা করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর হাউস অব কমন্সে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। তিনি যেকোনো মূল্যে ব্রেক্সিট সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে তিনি পুরনো মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করে নতুন মন্ত্রিসভা গঠন করেন। বরিস জনসন আরো

যুক্তরাজ্যে নতুন স্বর্ণযুগের সূচনা করব : বরিস Read More »

জঙ্গি মোকাবিলায় ভারতে নতুন বিল

সন্ত্রাসবাদ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গতকাল লোকসভায় নতুন একটি বিল পাশ করেছে যা ‘ইউএপিএ সংশোধনী বিল’ নামে পরিচিত। বিলটি আইনে পরিণত হলে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহভাজন কাউকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে আখ্যা দিতে পারবে সরকার। বেআইনি কার্যকলাপ রোধ সম্পর্কিত সংশোধনী বিলটির পক্ষে ২৮৪ এবং বিপক্ষে ৮ ভোট পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি মোকাবিলায় ভারতে নতুন বিল Read More »

এক জোড়া জুতার দাম ৩ কোটি ৭০ লাখ!

বিশ্বব্যাপী খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি ইনকর্পোরেশন। সম্প্রতি এক জোড়া জুতা ৪ লাখ ৩৭ হাজার ৫০০ ডলারে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। যা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৭০ লাখ ৮৭ হাজার ১৮৭ টাকা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নাইকির নিলামে তোলা একশ জোড়া ট্রেইনার জুতার মধ্যে এই জুতা জোড়াই ছিল সর্বশেষ। জায়ান্টটির সহ-প্রতিষ্ঠাতা এই জুতার ডিজাইন করেছেন।

এক জোড়া জুতার দাম ৩ কোটি ৭০ লাখ! Read More »

মৃত মায়ের কাট-আউট নিয়ে সমাবর্তনে ছেলে

বিশ্ববিদ্যালয়/কালেজের সমাবর্তনের পোশাক পরে জীবনের বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখেন শিক্ষার্থীরা। জীবনের সর্বোচ্চ অর্জনের সেই অনন্দটুকু ভাগ করে নিতে সমাবর্তনে নিজের মা-বাবাকেও নিয়ে যান অনেক গ্রাজুয়েট। ফিলিপিন্সে দেখা গেলো ব্যতিক্রম এক দৃশ্য। ফিলিপিন্সের কলেজছাত্র পাওলো জন আলিসগ সমাবর্তন অনুষ্ঠানে মায়ের লাইফ সাইজ কাট-আউট নিয়ে উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা

মৃত মায়ের কাট-আউট নিয়ে সমাবর্তনে ছেলে Read More »

মোবাইল ফোন বিস্ফোরণে নারীর মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে রিয়া নামে এক (২২) নারীর মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেনাচিতিতে এ ঘটনা ঘটে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। হঠাৎই মোবাইলটি বিস্ফোরিত হয় ও এতে আগুন ধরে যায়। ওই আগুন রিয়ার শরীরকে পুড়িয়ে আসবাবপত্রেও লেগে যায়। দুর্ঘটনার সময় বাড়িতে একা

মোবাইল ফোন বিস্ফোরণে নারীর মৃত্যু Read More »

তাপ প্রবাহের যুক্তরাষ্ট্রে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মধ্যদিয়ে প্রবাহিত পটোম্যাক নদীতে সপ্তাহান্তে সর্বোচ্চ তাপমাত্রা ৯৪ ডিগ্রী ফারেনহাইট রেকর্ড করা হয়েছে। তাপ প্রবাহের কারণে এক হাইকারসহ অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এর আগে, ২০০৭ সাল থেকে সেখানে তাপমাত্রা রেকর্ড করা শুরু করার পর ২০১১ ও ২০১২ সালের গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী,

তাপ প্রবাহের যুক্তরাষ্ট্রে ৮ জনের মৃত্যু Read More »

পরকীয়ার দায়ে বরিস জনসনকে বাড়ি থেকে তাড়িয়েছিলেন স্ত্রী

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরকীয়ার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার সাবেক স্ত্রী মারিনা হুইলার। মারিনার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও বর্তমানে বয়সে ২৫ বছরের ছোট এক তরুণীর সঙ্গে লিভ টুগেদার করছেন বরিস। ধারণা করা হচ্ছে তাকে নিয়েই ডাউনিং স্ট্রিটে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক্সপ্রেস, বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস জানায়, প্রথম স্ত্রী অ্যালেগ্রা মসটিনের

পরকীয়ার দায়ে বরিস জনসনকে বাড়ি থেকে তাড়িয়েছিলেন স্ত্রী Read More »

তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন শান্তি চেষ্টায় : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র। যুক্তরাষ্ট্রে তার প্রথম সরকারি সফরে এসে ওয়াশিংটনে খান এসব কথা বলেন পাক এ প্রধানমন্ত্রী। একদিন আগে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন শান্তি চেষ্টায় : ইমরান খান Read More »

নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার পশ্চিম নেপালের গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর এএনআই’র। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে নেপালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে মঙ্গলবার সন্ধ্যায়

নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২ Read More »

Scroll to Top