আন্তর্জাতিক

যে কারণে ইসলাম গ্রহণ করেন বক্সার মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী। বিশ্বজুড়ে তার খ্যাতি। বক্সিংয়ে ছিলেন অপরাজেয়। ৬১টি ম্যাচের মধ্যে ৫৬টিতেই বিজয়ী। তাকে বলা হত দ্য গ্রেটেস্ট, কিং অব বক্সিং ও দ্য পিপল\’স চ্যাম্পিয়ন। এ কিংবদন্তী বক্সারের জন্ম যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ১৯৪২ সালে। ১৯৬৪ সালে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। আর তখন থেকেই তার ক্যারিয়ার তুঙ্গে উঠতে থাকে। এবং তিনি মার্কিন মুসলিম তরুণদের আইকনে

যে কারণে ইসলাম গ্রহণ করেন বক্সার মোহাম্মদ আলী Read More »

দীর্ঘ পাঁচ মাস পর সমুদ্র থেকে উদ্ধার দুই নারী

দীর্ঘ পাঁচ মাস ধরে প্রশান্ত মহাসাগরের বুকে ভাসছিলেন যুক্তরাষ্ট্রের দুই নারী নাবিক জেনিফার অ্যাপল ও তাশা ফুইয়াভাকে। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুর বাসিন্দা। তাদের সঙ্গে ছিল পোষা কুকুর জিউস ও ভ্যালেন্টাইন। মাঝ সমুদ্রে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ভেঙে যায় মাস্তুলও। মাঝসমুদ্রে হাঙরের হামলা, খারাপ আবহাওয়া। তারপরও বাঁচার লড়াই থামেনি। ওয়াশিংটন পোস্টের খবরে বলা

দীর্ঘ পাঁচ মাস পর সমুদ্র থেকে উদ্ধার দুই নারী Read More »

যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিলো চীন

যুদ্ধের জন্য নিজেদের সেনাবাহিনীকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকের পর যুদ্ধ জয়ের প্রস্তুতির স্পষ্ট নির্দেশ দেন তিনি। জিনপিং বলেন, অত্যাধুনিক যুদ্ধরীতি মহড়ার পাশাপাশি, দীর্ঘ প্রশিক্ষণের উপরেও জোর দিক আমাদের সেনাবাহিনী। চীনের সরকারি টিভি চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনে (সিসিটিভি) দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেন, স্নায়ু টান টান

যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিলো চীন Read More »

খাবারের অর্থ যোগাতে দেহ বিক্রি করছেন দেহপসারিণীরা!

লন্ডনের লিভারপুল। এর কেনসিংটন এলাকায় শেইল রোড যেন পরিণত হয়েছে পতিতা পল্লীতে। এমনিতেই লিভারপুলে রয়েছে সবচেয়ে বেশি পরিচিত পতিতাপল্লী। দিনের খাবার যোগাড় করতেই সেখানে দেহ বিক্রি করছেন দেহপসারিণীরা। মাত্র ৪ পাউন্ডের বিনিময়ে বিকিয়ে দিতে হচ্ছে সম্ভ্রম। এ পরিস্থিতির অবনতি হয়েছে আরো। এই শহরের পতিতাপল্লী লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাক পতিতায় ঠাসা। তাদের সঙ্গে যোগ হচ্ছে পূর্ব

খাবারের অর্থ যোগাতে দেহ বিক্রি করছেন দেহপসারিণীরা! Read More »

নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন পুজেমন

কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমনকে ‘বহিষ্কার’ করলেও তিনি কেন্দ্রীয় সরকারের ডাকা আগাম কাতালান সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণায় নেতৃত্ব দানের কারণে কাতালান প্রধান পুজেমনকে বহিষ্কারের ঘোষণা দেয় স্পেন সরকার। তবে পুজেমন চাইলে নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানায় সরকার। আগামী ২১ ডিসেম্বর কাতালান পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। স্পেন

নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন পুজেমন Read More »

প্রধানমন্ত্রী পদে লড়বেন নওয়াজকন্যা মরিয়ম!

পাকিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। এ ধরনের চিন্তাভাবনার কথা জানালেও এ ক্ষেত্রে পাকাপাকি সিদ্ধান্ত তাঁর পরিবারের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি। গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ইঙ্গিত দেন মরিয়ম। সাক্ষাৎকারে মরিয়ম বলেন, তাঁর ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধব

প্রধানমন্ত্রী পদে লড়বেন নওয়াজকন্যা মরিয়ম! Read More »

জোর করে চুল রঙ, অতঃপর ছাত্রীর মামলা

স্কুলে একাধিকবার চুল রঙ করতে বাধ্য করায় লোকাল গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করেছেন জাপানের এক ছাত্রী। জানা যায়, ওই ছাত্রীর চুল প্রাকৃতিকভাবেই বাদামি রঙের। কিন্তু তার চুলগুলোকে কালো রঙ করতে বাধ্য করতো স্কুল কর্তৃপক্ষ। যদি রঙ না করে, তাহলে স্কুলের নিয়ম অমান্য করার অপরাধে স্কুল থেকে তাকে বের করে দেয়া হবে বলেও বলা হয়। ফলে একাধিকবার

জোর করে চুল রঙ, অতঃপর ছাত্রীর মামলা Read More »

কাতালোনিয়াকে স্বীকৃতি দেবে না ইউরোপ-যুক্তরাষ্ট্র

স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়ার পরপরই কাতালোনিয়াতে কেন্দ্রীয় শাসন জারি করেছে স্পেন সরকার। এরই মধ্যে কাতালোনিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। স্পেনের সার্বভৌমত্বের প্রতি সংহতি প্রকাশ করেছে জার্মানি। আর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয়ের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে ফ্রান্স। খবর বিসিসি। স্পেনের অখণ্ডতা ও সংবিধান সমুন্নত থাকুক এমনটাই প্রত্যাশা করছে

কাতালোনিয়াকে স্বীকৃতি দেবে না ইউরোপ-যুক্তরাষ্ট্র Read More »

তাজমহলে নামাজ নিষিদ্ধের দাবি

ভারতের ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন কেন্দ্র তাজমহলে নামাজ বন্ধের দাবি জানিয়েছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। সম্প্রতি উত্তর প্রদেশ সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাজমহল নিয়ে নেতিবাচক প্রচারণার মধ্যে এ দাবি তুললো উগ্রপন্থীরা। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেয়া হোক, অথবা নামাজ পড়া বন্ধ করা হোক। ড. বালমুকুন্দ পান্ডে নামে ওই সংগঠনের এক

তাজমহলে নামাজ নিষিদ্ধের দাবি Read More »

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়ায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। কংগ্রেস সূত্রের খবর, শুক্রবার ছুটি কাটাতে শিমলায় গিয়েছিলেন সোনিয়া। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা একটি বাড়ি তৈরি করছেন। শুক্রবার সেখানেই পেটে ব্যথা শুরু হয় সোনিয়ার। এয়ার-অ্যাম্বুল্যান্সে করে দিল্লিতে নিয়ে এসে ভর্তি করা হয় গঙ্গারাম হাসপাতালে। হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা বিবৃতিতে জানান,

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী Read More »

Scroll to Top