রোহিঙ্গা ইস্যুতে সুচিকে কড়া ভাষায় ট্রুডোর বার্তা
মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে কড়া ভাষায় একটি চিঠি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে তিনি রোহিঙ্গাদের ওপর ‘বর্বর নিপীড়নে’ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। রোহিঙ্গা সংকটের শুরুতেই পাশ্চাত্যের যে গুটিকয়েক নেতা এ নিয়ে সরব হয়েছেন, তাদের অন্যতম কানাডার উদারপন্থী প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সুচিকে ফোন করেও তার গভীর উদ্বেগের কথা জানান।
রোহিঙ্গা ইস্যুতে সুচিকে কড়া ভাষায় ট্রুডোর বার্তা Read More »