সূচকের পতনে ডিএসইর লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জুলাই) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮৩ ও ২১৯২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭৩ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে এক হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সার্প ইন্ডাস্ট্রি, সিটি ব্যাংক, এমএল ডায়িং, সামিট পোর্ট, কুইন সাউথ টেক্সটাইল, আইটি কনসালটেন্ট, লাভেলো আইসক্রিম, আইপিডিসি, ফার ইস্ট নিটিং ও এশিয়াটিক ল্যাব।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Scroll to Top