পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার সদর ও আটঘরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে মালবোঝাই ট্রাকটি চাটমোহর থেকে পাবনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এছাড়াও দুই জন আহত হয়। নিহত কায়ুম চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুন পাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে পাবনা সদর উপজেলার চকজয়েনপুর এলাকায় অপর একটি সড়ক দুর্ঘটনায় অনু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে আহতদেও উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অনু মারা যায়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়।

Scroll to Top