এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আজ থেকে কার্যকর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে। বিদায়ী অর্থবছরে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়নের পর নতুন অর্থবছর থেকে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হলো।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, জুলাই থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়িভাড়া পাবেন।

গত বছরের ২১ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওই দিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

Scroll to Top