দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর প্রতি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চাই।

বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Scroll to Top