লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারর পাশে ত্রাণমন্ত্রী

লালমনিরহাট পৌরসভায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ‎শুক্রবার(১৭ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রীর পক্ষ থেকে তার প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

পরে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে ​গতকাল গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জিয়ারুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটির চারটি ছাগল দগ্ধ হয়ে মারা যায় এবং বসতঘরসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিঃস্ব হয়ে যায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ‎​সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।

Scroll to Top