ইসরায়েলের হামলার মধ্যেই কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, যুদ্ধ চলাকালে আলোচনা মানে আত্মসমর্পণ—এ অবস্থায় তারা লড়াই চালিয়ে যাবে ‘কোনো সীমা ছাড়াই’। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের হামলার মুখে বসে আলোচনা করা মানে চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া। তাই এ অবস্থায় সংলাপের প্রশ্নই আসে না। তিনি সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে লেবানন সরকারকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। এদিকে সীমান্তে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন ইসরায়েলি আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার তথ্যে জানা গেছে, বিস্ফোরণ ও শার্পনেলের আঘাতে তারা আহত হন। এর আগে শহরটির দিকে রকেট ছোড়ার দাবি করেছিল হিজবুল্লাহ। অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আকাশে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল (কাদের-১১০)। এটি আকাশের অনেক উচ্চতায় বিস্ফোরিত হওয়ায় ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তু ছিল লেবাননের বাইরে কোথাও। সেনাবাহিনী বলছে, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি বিস্ফোরিত হতে পারে।

বিশ্বকাপ সামনে রেখে দারুণ ছন্দে রয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। ইউরোপের বিভিন্ন লিগে জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিচ্ছেন। এই তালিকায় লাউতারো মার্তিনেজ অন্যতম উজ্জ্বল নাম।

চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট। মোট ২২টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে সিরি-আয় লিগে ২৫ ম্যাচে ১৪ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন লাউতারো।

তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে বাজারমূল্যেও। ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে ইতালিয়ান লিগের সবচেয়ে দামি ফুটবলার তিনি। লাউতারোর বাজারমূল্য ধরা হয়েছে ৮৫ মিলিয়ন ইউরো।

সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জুভেন্টাসের কেনান ইয়িলদিজ। এই তরুণ উইঙ্গারের বাজারমূল্য ৭৫ মিলিয়ন ইউরো।

তৃতীয় স্থানে আছেন লাউতারোর সতীর্থ আলেসান্দ্রো বাস্তোনি, যার বাজারমূল্য ৭০ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে বর্তমান পারফরম্যান্স ও ধারাবাহিকতায় ইতালিয়ান লিগে নিজের আধিপত্য বজায় রেখেছেন লাউতারো মার্তিনেজ।

Scroll to Top