মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি জানিয়ছে, যুদ্ধ অব্যাহত থাকায় ডিসেম্বরের পর চলতি বছরের মার্চ মাসে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, খাদ্য মূল্য সূচক যা বিশ্বব্যাপী বাণিজ্য হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের মূল্যের পরিবর্তন পরিমাপ করে। গত মাসে গড়ে ১২৮.৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় ২.৪ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১.০ শতাংশ বেড়েছে।
একটি পৃথক প্রতিবেদনে, এফএও গত বছরে তাদের বিশ্বব্যাপী খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস সামান্য বাড়িয়ে রেকর্ড ৩.০৩৬ বিলিয়ন মেট্রিক টনে উন্নীত করেছে। এটি গত বছরের তুলনায় ৫.৮ শতাংশ বেশি হবে।
এফএও-এর মতে, বিশ্বব্যাপী খাদ্যশস্যের সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বস্তিদায়ক থাকা সত্ত্বেও, সার সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির উচ্চমূল্য বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।
সূত্র: রয়টার্স, তাস নিউজ।







