ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক এবং গত জানুয়ারি মাসে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানে এরফান কিয়ান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।
মিজানের খবরে বলা হয়েছে, এরফান কিয়ান গত জানুয়ারিতে ইসফাহান শহরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। খবরে আরও দাবি করা হয়েছে যে, তিনি মোসাদের একটি অভিযানের অংশ ছিলেন। যদিও এ বিষয়ে খবরে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।
সূত্র: আল-জাজিরা







