লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, নিহত বেড়ে ২৫৩৪

লেবাননে গত ২ মার্চ থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮৬৩ জন।

মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল ও লেবাননের মধ্যে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ চলছে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংস বন্ধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যে কারণে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

Scroll to Top