Latest BD News

ভ্যাটের সকল পেপার রিটার্ন ‘ই-ভ্যাট সিস্টেমে’ এন্ট্রিকরণ

ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য করদাতাগণ এযাবৎকালে হার্ড কপি আকারে দাখিলকৃত সকল মাসিক রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি করার জন্য ই-ভ্যাট সিস্টেমে হার্ড কপি রির্টান এন্ট্রি নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে। সাব-মডিউলটির কর্মসম্পাদন প্রক্রিয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড গত ০৫/০১/২০২৬ তারিখে একটি পরিপত্র জারি করেছে। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন

ভ্যাটের সকল পেপার রিটার্ন ‘ই-ভ্যাট সিস্টেমে’ এন্ট্রিকরণ Read More »

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত। রবিবার আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মৃত্যুদণ্ডের এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় Read More »

রূপচর্চার গোলকধাঁধায় কেন হারাচ্ছে কোমলমতি শিশুরা?

সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রিনে ভেসে উঠছে ১০-১২ বছরের এক শিশুর হাসিমুখ। তবে তার কথা বা আচরণে শৈশবের সারল্য নেই বরং সে ব্যস্ত প্রাপ্তবয়স্কদের মতো ত্বকের যত্নের রুটিন দেখাতে। ফেসিয়াল টোনার, সিরাম, ময়েশ্চারাইজার আর ফেস মিস্টের একের পর এক প্রলেপ মাখছে নিজের নরম ত্বকে। টিকটক কিংবা ইনস্টাগ্রামের কল্যাণে আজকের দিনে এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

রূপচর্চার গোলকধাঁধায় কেন হারাচ্ছে কোমলমতি শিশুরা? Read More »

ওসমান হাদি হত্যা: অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন

ওসমান হাদি হত্যা: অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল Read More »

সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ সংসদ-সদস্যদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে

সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব Read More »

স্টেডিয়ামে পানির বোতল নেওয়ার অনুমতি দিলো ফিফা

বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনে আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে ফিফা। সমর্থক সংগঠন ও বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিকদের তীব্র সমালোচনার পর সংস্থাটি দর্শকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা একবার

স্টেডিয়ামে পানির বোতল নেওয়ার অনুমতি দিলো ফিফা Read More »

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেফতার ২৮

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গুলশান-২ এলাকার পৃথক দুটি স্পা সেন্টারে এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুঁইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেফতার ২৮ Read More »

ঘরের মাঠে স্পেনকে রুখে দিল ইরাক

আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের হাসি হাসতে পারেনি তারা। চমক দেখিয়ে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ইরাক। ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে স্পেনের একচ্ছত্র আধিপত্য থাকলেও ফলাফলে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। উল্টো সীমিত সুযোগ কাজে লাগিয়ে

ঘরের মাঠে স্পেনকে রুখে দিল ইরাক Read More »

শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার মিশনে। তবে তাদের লড়াই শুধু মাঠের প্রতিপক্ষদের বিপক্ষে নয়, বরং ফুটবল ইতিহাসের কিছু কঠিন পরিসংখ্যান ও দীর্ঘদিনের অদ্ভুত রেকর্ডের সঙ্গেও। আর্জেন্টাইন সাংবাদিক সিলভিও মাভেরিনোর তথ্য অনুযায়ী, স্পেন ও ইরাকের ১-১ গোলের ড্রয়ের পর ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে

শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার Read More »

‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিদ্যুৎখাতে নীতি দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার দায় জনগণের ওপরে চাপানো যাবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরও বলেন, বিদ্যুৎখাতের নীতি ভ্রষ্টতা, দুর্নীতি

‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’ Read More »

Scroll to Top