Latest BD News

গাজায় খাবার নেই, ওষুধ নেই, আছে কেবল মৃত্যু: ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান

ইসরায়েলের টানা বোমাবর্ষণ ও অবরোধে মৃত্যু আর দুর্ভোগে জর্জরিত গাজা। এক মাসেরও বেশি সময় ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধ কিছুই প্রবেশ করতে পারছে না। এই অবস্থাকে ‘অন্তহীন মৃত্যুর চক্র’ আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, “গাজা এখন একটি হত্যাযজ্ঞের ক্ষেত্র। সাধারণ মানুষ এক ভয়াবহ মৃত্যুর চক্রে আটকে পড়েছে। সাহায্য বন্ধ হওয়ায় আমাদের সরবরাহ

গাজায় খাবার নেই, ওষুধ নেই, আছে কেবল মৃত্যু: ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান Read More »

ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে হলে এখন ‘শুল্ক রাজা’ ডোনাল্ড ট্রাম্পের দয়ায় ভরসা করতে হচ্ছে বিশ্বকে। কারণ ট্রাম্প নিজেকেই দেশটির একমাত্র বাণিজ্য-রক্ষক বানিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী ২ এপ্রিল থেকে ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৯ এপ্রিল থেকে। তার আগেই হোয়াইট হাউজের দরজায় কড়া নেড়েছে অন্তত ৭০টি দেশ। কিন্তু দরজার ওপারে কেউ যে আছেন, তা নিশ্চিত

ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব Read More »

হারাম টাকা দিয়ে ইবাদত হয়না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হালাল টাকা খরচ করে হজ করতে হবে। হারাম টাকা দিয়ে ইবাদত হয় না। বুধবার (০৯ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মাঝে সুদ-ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্থ কামানো প্রবণতা আছে।

হারাম টাকা দিয়ে ইবাদত হয়না: ধর্ম উপদেষ্টা Read More »

চুয়াত্তরের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি । ‘১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি, তখন ছিল এর তিন ভাগের একভাগ। এরপর

চুয়াত্তরের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা Read More »

নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। আর বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ, বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে। নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে। এটা প্রমাণ করেই ছাড়ব। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার

নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে : দুদু Read More »

ব্যাংকের টাকা লোপাটকারী কাউকে পালাতে দেওয়া হবে না : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে, যাতে কেও লুটপাটের রাজত্ব কায়েম করতে না পারে। অনিয়ম, কেলেঙ্কারি ও সুশাসনের ব্যর্থতার কারণে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উভয়ের জন্য প্রয়োজন সংস্কার। বুধবার রাজধানীর বিআইবিএম কার্যালয়ে ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে

ব্যাংকের টাকা লোপাটকারী কাউকে পালাতে দেওয়া হবে না : গভর্নর Read More »

ফিলিস্তিনের পতাকা হাতে বৈশাখী র‍্যালিতে গাইবেন ২০০ শিল্পী: ফারুকী

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানমালায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন দুই শতাধিক সংগীতশিল্পী। শুধু তাই নয়, শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা হাতে শান্তির বার্তা দেবেন তারা। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ এ বিশেষ কিছু আয়োজন’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের

ফিলিস্তিনের পতাকা হাতে বৈশাখী র‍্যালিতে গাইবেন ২০০ শিল্পী: ফারুকী Read More »

ঢাকাসহ ১২ জেলায় রাতে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলায় আজ মঙ্গলবার রাতের মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১টার মধ্যে ১২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ মঙ্গলবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর,

ঢাকাসহ ১২ জেলায় রাতে ঝড়ের আভাস Read More »

ইসরায়েলি পতাকা বহন করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপির এক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে স্থানীয় ভাটপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে হাঁটার অভিযোগ ওঠে

ইসরায়েলি পতাকা বহন করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা Read More »

ঢাবিতে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে শিক্ষার্থীদের সংগঠন ‘আজাদ প্যালেস্টাইনের’ মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে এই কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় ৭০ ফিট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করে তারা। পরে মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দিলে

ঢাবিতে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ Read More »

Scroll to Top