Latest BD News

সিলেটে হামলা-ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল: সালাহউদ্দিন আহমদ

ইসরায়েলি পণ্য বয়কট করার মানে কোনো প্রতিষ্ঠানে লুটপাট বা হামলা করা নয়। বিষয়টির নিন্দা জানাচ্ছে বিএনপি। তবে উশৃঙ্খল জনতার হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের ওপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সিলেটে হামলা-ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল: সালাহউদ্দিন আহমদ Read More »

প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে বিধিবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই করলে কারখানা মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, ঈদের পর শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে সরকারকে গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে। এ ধরনের চেষ্টা হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। যারা পোশাকখাত

প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা Read More »

আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। সোমবার (৭ এপ্রিল) রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে

আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত Read More »

যুদ্ধ বন্ধের দাবিতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধর্মঘট

গাজায় ইসরায়েলের একের পর এক হামলায় অসহায় অবস্থায় ফিলিস্তিনিরা। গাজাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। এমন অবস্থায় যুদ্ধ বন্ধের দাবিতে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট করেছেন ফিলিস্তিনিরা। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর হামলার ভয়ে সোমবার (৭ এপ্রিল) পশ্চিম তীরজুড়ে দোকানপাট, বিদ্যালয় এবং

যুদ্ধ বন্ধের দাবিতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধর্মঘট Read More »

বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৬৪ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে দলটি উল্লেখ করে, ‘দেশের মানুষ ড. ইউনূস সরকারের (অন্তর্বর্তী সরকারের) হাত থেকে মুক্তি চায়। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের

বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ Read More »

গাজা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর ও জর্ডান। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স ও সৌদি আরব। গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। মিশরের কায়রো শহরের আল-ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিশরের

গাজা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ Read More »

বিএনপি ও যুবদল নেতার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

ঝিনাইদহ সদরে বিএনপি ও যুবদল নেতার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদ আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে

বিএনপি ও যুবদল নেতার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে ভাঙচুর-লুটপাট Read More »

গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির ফজলে করিম

জুলাই-আগস্টে চট্টগ্রামে সংঘঠিত গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাদের হাজির করা হয়। এর আগে, গত ১৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে

গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির ফজলে করিম Read More »

প্রবাসীদের ভোটিংয়ের জন্য কার্যকরী উপায় খুঁজছে কমিশন: সিইসি

প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান

প্রবাসীদের ভোটিংয়ের জন্য কার্যকরী উপায় খুঁজছে কমিশন: সিইসি Read More »

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে নিরলস হামলায় কমপক্ষে আরও ৬০ জন নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত Read More »

Scroll to Top