Latest BD News

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর ৪ ঘণ্টা পর হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী রীনা পারভীন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও Read More »

আলুর কেজি নেমেছে ২০ টাকায়, কমতির দিকে পেঁয়াজের দামও

ভোক্তার নাভিশ্বাস ওঠা আলুর বাজারে ফিরেছে স্বস্তি। দীর্ঘদিন পর পণ্যটির দাম নেমেছে ২০ টাকায়। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমতির দিকে রয়েছে পেঁয়াজের দামও। শুক্রবার (২৪ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। স্বস্তি ফিরছে ভোক্তার কপালে চিন্তার ভাঁজ ফেলা আলুর বাজারে। তবে গত ডিসেম্বরের শুরুতে অস্থির ছিল এ বাজার।

আলুর কেজি নেমেছে ২০ টাকায়, কমতির দিকে পেঁয়াজের দামও Read More »

আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর নগরীর আবু সাঈদ চত্বরে তাজহাট থানা জামায়াতের আয়োজনে পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকার হাসপাতালে গিয়েছিলাম। তারা আপনাদের মতই প্রাণচাঞ্চল্য ছিল। তারা এখন কষ্টে জীবনযাপন

আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই : জামায়াত আমির Read More »

সারাদেশে শীতের দাপট, কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া

মাঘের প্রথমভাগে সারাদেশে আবারও শীতের দাপট বেড়েছে। পাশাপাশি বইছে হিমেল হাওয়া। মূলত বহমান এ বাতাসের জন্য শীত আরও বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরের কয়েক জেলায় গত দু’তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি-ঘনকুয়াশার কারণে সূর্যের তাপ না থাকায়

সারাদেশে শীতের দাপট, কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া Read More »

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত।’ সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার Read More »

‘ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির রাজনৈতিক দল ঘোষণা’

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ‘মধ্যমপন্থী’ রাজনৈতিক দল ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এ তথ্য জানান তিনি। আখতার বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার পাঁয়তারা করছে। এটা স্পষ্টত যে, দিল্লীর সাথে সম্পর্ক

‘ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির রাজনৈতিক দল ঘোষণা’ Read More »

মির্জা ফখরুল ইসলাম

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: ফখরুল

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হোক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ফখরুল বলেন, ‘গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। এর কারণ

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: ফখরুল Read More »

বিএনপিকে ইঙ্গিত করে যা বললেন হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে। অথচ তিনি ভুলে গেলেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে। গুম, খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছে। এতসব অন্যায়-অনাচার ও জুলুম-নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক

বিএনপিকে ইঙ্গিত করে যা বললেন হাসনাত Read More »

রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত: দুদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নয় বছর ধরে চলা সিআইডির তদন্তকে এখতিয়ারবহির্ভূত বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুদক মহাপরিচালক আক্তার হোসেন এমন দাবি করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকায় বিধি মোতাবেক এই দুর্নীতির তদন্তের একমাত্র এখতিয়ার দুদকের। তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ

রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত: দুদক Read More »

সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত: আসিফ মাহমুদ

সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্রনেতা আসিফ মাহমুদ। বিএনপিকে ইঙ্গিত করে তার এমন স্ট্যাটাস বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। কাছাকাছি সময়ে জুলাই আন্দোলনের আরও কয়েকজন ছাত্রনেতা বিএনপির দিকে তীর ছুড়ে বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস

সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত: আসিফ মাহমুদ Read More »

Scroll to Top