Latest BD News

মির্জা ফখরুলের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত, এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র: নাহিদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক-এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের ছাত্র নেতা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে

মির্জা ফখরুলের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত, এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র: নাহিদ Read More »

রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ, সতর্ক করল পরিবেশ অধিদফতর

রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ। এরইমধ্যে রাজধানীসহ আশেপাশের এলাকায় বায়ুদূষণের ঝুঁকিপূর্ণ অবস্থা জানিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদফতর। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রকল্প হাতে নিলেও প্রতিনিয়তই নতুন মাত্রা যুক্ত হচ্ছে বায়ুদূষণে। আর তাই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধানসহ বাইরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদফতর। বিশ্বে প্রতিবছরই

রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ, সতর্ক করল পরিবেশ অধিদফতর Read More »

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি Read More »

মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্রেফতার ৭১ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাং-এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭১

মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্রেফতার ৭১ বাংলাদেশি Read More »

বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৪১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ!

দফায় দফায় পতাকা বৈঠকেও মিলছে না কোনো সমাধান। গত ১৫ বছরে শুধু যশোরের বেনাপোল সীমান্তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে প্রাণ হারিয়েছেন ৪১ বাংলাদেশি। তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন আরও শতাধিক মানুষ। হত্যার তালিকায় আছেন বিজিবি সদস্যও। অথচ, আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিও বিচার হয়নি। এসব হত্যাকাণ্ডের কড়া জবাব দেয়ার তাগিদ থাকা উচিত বলে

বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৪১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ! Read More »

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল, দ্রুত ছড়াচ্ছে আগুন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন করে ছড়াচ্ছে দাবানল। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের উত্তরাঞ্চলে ঝড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন। খবর রয়টার্সের। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র দুই ঘণ্টায় পুড়ে গেছে ৯ হাজার একরের বেশি এলাকা। তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ঝুঁকি বিবেচনায় অবশ্য এরইমধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল, দ্রুত ছড়াচ্ছে আগুন Read More »

রমজানে ছোলা-খেজুরে উত্তাপ বাড়ার শঙ্কা!

রমজানকে সামনে রেখে খেজুর, ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল ছয় মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, আগের মজুত থাকায় বাজার অতটা অস্থির হবে না। এদিকে, পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয়

রমজানে ছোলা-খেজুরে উত্তাপ বাড়ার শঙ্কা! Read More »

‘গুজব ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল

সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) অধ্যাপক মো. আবেদ নোমানি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ২ জানুয়ারি অধ্যাপক আবেদ নোমানির সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল- বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রপাগান্ডার

‘গুজব ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল Read More »

জুলাই গণহত্যা : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে

জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে চালানো নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ তথ্য

জুলাই গণহত্যা : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে Read More »

জাতিসংঘ মহাসচিবসহ একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দি‌তে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বুধবারের (২২ জানুয়ারি) বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ড. মুহাম্মদ ইউনূস এদিন সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিবসহ একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ Read More »

Scroll to Top