Latest BD News

প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শীতের সকালে সারাদেশে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেচে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৮টা থেকে প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক

প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ Read More »

চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কর্মীদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামাল (৩২) ও শান্ত বড়ুয়া (৩০)।

চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২ Read More »

লালমনিরহাটে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (৭ জানুয়ারি) ভোরে পাটগ্রামের তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী ইউপির বুড়িমারী বাজার, স্টেশন মোড়, উফারমারা মেডিকেল মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। অপরদিকে একই ইউনিয়নের কামারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক জানান,

লালমনিরহাটে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ Read More »

ভোট প্রয়োগে বাধা দিলেই কঠোর ব্যবস্থা: আইজিপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ভোটের পরিস্থিতি পরিদর্শনে এসে আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রসহ সারা দেশে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য

ভোট প্রয়োগে বাধা দিলেই কঠোর ব্যবস্থা: আইজিপি Read More »

নিজ আসনে ৫০ শতাংশ ভোট পড়ার আশা নানকের

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুর বাদশা ফয়সল ইনস্টিটিউটে নিজের ভোট দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। নানক বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আসছেন, তাদের

নিজ আসনে ৫০ শতাংশ ভোট পড়ার আশা নানকের Read More »

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনে মুন্সিগঞ্জ-৩ আসনের মিরকাদিমে ঝিল্লুর নামে নৌকা প্রতীকের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকালে প্রতিপক্ষের হামলায় মারা যান তিনি। এর আগে সকাল ৮টা থেকে সারাদেশের মতো মুন্সিগঞ্জ-৩ আসনেও ভোট গ্রহণ শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা Read More »

ঢাকা-৪ আসন বাংলাদেশ কংগ্রসের প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

ঢাকা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মাসুম বিল্লাহ সোহেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার (০৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মুরাদপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর এই ঘোষণা দিয়েছেন তিনি। মাসুম বিল্লাহ অভিযোগ করেন, হরিদাবাদ উচ্চবিদ্যালয় থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জুরাইন হাজী সরিমুল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আমাকে আধা ঘণ্টা আটকে রাখা

ঢাকা-৪ আসন বাংলাদেশ কংগ্রসের প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা Read More »

ভোট দিতে বাধা দেওয়ায় চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, সকালে সিএন্ডবি মোড়ে

ভোট দিতে বাধা দেওয়ায় চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ Read More »

রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে: রিজভী

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘অবৈধ নির্বাচন’ বর্জন ও হরতালের সমর্থনে রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার

রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে: রিজভী Read More »

ডাব নিয়ে কেন্দ্রে গেলেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়ছেন হিরো আলম। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। হিরো আলম বলেন, আমার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বুঝেছি, এবার আমার

ডাব নিয়ে কেন্দ্রে গেলেন হিরো আলম Read More »

Scroll to Top