Latest BD News

হাজিরা দিতে আদালতে যাচ্ছেন খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে গুলশানের বাস ভবন ‘ফিরোজা’ থেকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫ নং বিশেষ জজ আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

হাজিরা দিতে আদালতে যাচ্ছেন খালেদা Read More »

খালি হাতে না ফেরার লড়াই

টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। তাও সব রেকর্ড হারের লজ্জা নিয়ে। দলের মানসিক অবস্থাও সঙ্গীন। আত্মবিশ্বাস শূন্যের কোঠায়। বাংলাদেশ দল যেন এখন দক্ষিণ আফ্রিকা ছাড়তে পারলেই বাঁচে। কিন্তু এখনো সুযোগ আছে হারানো মান কিছুটা হলেও পুনরুদ্ধার করার। পরাজয়ের বৃত্ত ভেঙে বের হওয়ার বড় সুযোগ সাকিব আল হাসানের টি-টোয়েন্টি দলের সামনে। আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি

খালি হাতে না ফেরার লড়াই Read More »

দীর্ঘ ভোগান্তির অবসান হচ্ছে আজ

মালিবাগ-মৌচাক ফ্লাইওভার পুরো উন্মুক্ত হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। প্রকল্পের পরিচালক সুশান্ত পাল জানিয়েছেন, ফ্লাইওভারের নির্মাণকাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নগরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই ফ্লাইওভারটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ

দীর্ঘ ভোগান্তির অবসান হচ্ছে আজ Read More »

এমকে আনোয়ারের শেষ বিদায়ে জনতার ঢল

হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। কুমিল্লার সর্বস্তরের মানুষ চোখের জলে তাদের প্রিয় এই নেতাকে বিদায় জানান। বুধবার ঢাকা থেকে নিজ জেলা কুমিল্লায় এমকে আনোয়ারের মরহেদ পৌঁছার পর শেষবারের মতো দীর্ঘদিনের এই জনপ্রতিনিধিকে দেখতে মানুষের ঢল নামে। প্রথমে তিতাস উপজেলায় চতুর্থ জানাজা হয়। সেখানেও হাজার হাজার

এমকে আনোয়ারের শেষ বিদায়ে জনতার ঢল Read More »

নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষের হাত!

নারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পুরুষের চেষ্টার কোনো দাঁড়ি-কমা নেই। সাজগোজে পরিপাটি থাকতে পা থেকে মাথা পর্যন্ত পুরুষের এই চেষ্টা-চরিত্রের নীরব সাক্ষী আয়না। এর সামনে দাঁড়িয়ে অনেকে নিজের হাসি মাজা-ঘষা করেন, কেউ আবার চিরুনি চালিয়ে বশ মানান অবাধ্য চুলকে। হাল আমলে অবশ্য ‘স্পাইক’ আর ‘জেল’ বেশ চলছে। নারীদেরও তা ভীষণ পছন্দ। অনেকের আবার পোশাক-পরিচ্ছদে খুব

নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষের হাত! Read More »

৭ ডিবি পুলিশকে আটক করার \’এক্সক্লুসিভ ভিডিও\’

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এ তথ্য জানান। এই সাতজনের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবল। এর আগে

৭ ডিবি পুলিশকে আটক করার \’এক্সক্লুসিভ ভিডিও\’ Read More »

আত্মহত্যা করতে চেয়েছিলেন কপিল শর্মা

ভারতের জনপ্রিয় এবং অন্যতম সফল কমেডিয়ান কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। সবকিছু তার পক্ষেই চলছিল। তবে ‘দ্য কপিল শর্মা শো’র সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে বিবাদের কারণে সব দৃশ্যপট যেন পাল্টে যায়। গতকাল তার ফিরাঙ্গি সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কপিল। এ সময় তিনি জানান, সুনীলের সঙ্গে সেই ঘটনার পর থেকে মানসিক প্রশান্তির জন্য অতিরিক্ত মদ পান

আত্মহত্যা করতে চেয়েছিলেন কপিল শর্মা Read More »

ঢাকায় শাবানা আজমি ও জাভেদ আখতার

ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি ও তার স্বামী গীতিকবি জাভেদ আখতার ঢাকায় এসেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে \’কাইফি অউর ম্যায়\’ শিরোনামের একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা। এই আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস। ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাবানা

ঢাকায় শাবানা আজমি ও জাভেদ আখতার Read More »

অক্ষয়ের কোলে আসিনের কন্যা

কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আসিন। নিজের ইনস্টাগ্রামে মঙ্গলবার রাতে একথা জানিয়েছেন অভিনেত্রী। আসিন লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ আমি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আপনাদের ভালোবাসা আর আর্শীবাদের জন্য ধন্যবাদ। আর সকালে সদ্যোজাতকে কোলে নিয়ে টুইটারে ছবি শেয়ার করেছেন আরেক অভিনেতা অক্ষয় কুমার। উল্লেখ্য, মাইক্রোম্যাক্সের কো ফাউন্ডার রাহুল শর্মার সঙ্গে আসিনের গতবছর

অক্ষয়ের কোলে আসিনের কন্যা Read More »

আজব রোগে আক্রান্ত নারীর শরীর থেকে ঘামের মতো ঝরছে রক্ত!

রক্ত নাকি ঘাম? আসলে ঘামের মতো রক্ত। এমনটাও সম্ভব! রোগীকে দেখা মাত্র অবাক চিকিৎসকরা। একুশ বছর বয়সী এক ইতালীয় নারী। তার হাত, মুখ, গলা-শরীরের সব জায়গা থেকে রক্ত ঝরছে। এমন অদ্ভুত রোগের কথা তাঁরা এর আগে কখনো শোনেননি। কিন্তু এমন বিদঘুটে রোগ নিয়েই ইতালির এক হাসপাতালে ভর্তি হয়েছেন ওই নারী। সিডনী মর্নি হেরাল্ডকে ওই নারী

আজব রোগে আক্রান্ত নারীর শরীর থেকে ঘামের মতো ঝরছে রক্ত! Read More »

Scroll to Top