বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি
২০১৮ সালের বিশ্ব ইজতেমা শুরু হবে ১২ জানুয়ারি। ইজতেমার প্রথমপর্ব অনুষ্ঠিত হবে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এবং দ্বিতীয়পর্ব হবে ১৯, ২০ ও ২১ জানুয়ারি। টঙ্গীতে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। বিশ্ব ইজতেমায় প্রতি বছর ২৫ লাখের বেশি মুসল্লির সমাগম হয়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি Read More »