Latest BD News

এবার আরব সাগরের ভারতীয় উপকূলে জাহাজে ড্রোন হামলা

ভারতের গুজরাট উপকূলের কাছাকাছি ভারত মহাসাগরে একটি রাসায়নিকবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরান থেকে এই হামলা চালানো হয়। গত শনিবার ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল থেকে ২০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে বলছে, লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটি ইসরাইল অধিভুক্ত।

এবার আরব সাগরের ভারতীয় উপকূলে জাহাজে ড্রোন হামলা Read More »

নেতানিয়াহুর সাথে যুদ্ধবিরতি নিয়ে আলাপ হয়নি: বাইডেন

গত শনিবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে কথা হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো কথা হয়নি তাদের মাঝে। খবর আল জাজিরার। জো বাইডেন বলেন, আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি এবং আমাদের মধ্যে ব্যক্তিগত কথা হয়েছে। আমি যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলিনি।

নেতানিয়াহুর সাথে যুদ্ধবিরতি নিয়ে আলাপ হয়নি: বাইডেন Read More »

দুই জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন সেই নারী

বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত্র একটি। পর পর দুই দিনে দুটি সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের এক নারী। তবে আশ্চর্যের বিষয়টি হলো, একটি জরায়ু থেকে নয়, বরং আলাদা আলাদা জরায়ু থেকে জন্ম নিয়েছে শিশু দুটি। খবর বিবিসির। প্রতি

দুই জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন সেই নারী Read More »

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। তিনদিন নির্বাচন বর্জনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচির পর রোববার সকাল ৬টা থেকে এই কর্মসূচি পালন করছে দলগুলো। অবরোধের সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহন চলছে স্বাভাবিক দিনের মতো। গণপরিবহনও স্বাভাবিক। দূর পাল্লার বাস ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে Read More »

পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়লো সোনার দাম

পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম (প্রতিভরি) ১ হাজার ৭৪৯ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী,

পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়লো সোনার দাম Read More »

হি‌রো আলমের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জানান তিনি। হিরো আলম বলেন, আমরা মুরাদপুর বাজারে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা বাধা দেয়। তিনি অভিযোগ করেন, নৌকার

হি‌রো আলমের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ Read More »

বরিশাল বিভাগে আর বিএনপি থাকবে না: শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, সামনে নির্বাচন হবে। বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে। আমি যখন আপনাদের আওয়ামী লীগে যোগদান করেছি, তখন এ অঞ্চলে বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল (বিএনপি) থাকবে না। শেখ হাসিনার এই আস্থা আমার ওপর আছে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয়

বরিশাল বিভাগে আর বিএনপি থাকবে না: শাহজাহান ওমর Read More »

ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে বিএনপি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ছয়

ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে বিএনপি: প্রধানমন্ত্রী Read More »

বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, এক নেতা বহিষ্কার

বিএনপির পাঁচ নেতার অব্যাহতি প্রত্যাহার করেছে দলটি। পাশাপাশি এক নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব

বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, এক নেতা বহিষ্কার Read More »

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

মশাবাহিত জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৯৩ জনের মৃত্যু হলো। এছাড়া গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৩ জন ও ঢাকার বাইরে ৮১ জন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ Read More »

Scroll to Top