Latest BD News

brazil flood

ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৯ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে প্রবল বর্ষণে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৮ জন। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ মে) স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার থেকে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টিতে রাজ্যের ৪৯৭টি

ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৯ জনের প্রাণহানি Read More »

আরও দুই দিন থাকতে পারে তাপপ্রবাহ

বৃষ্টি গত বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্বস্তি এনেছিল। রংপুর বিভাগের বেশির ভাগ জেলায় দিন ও রাতের তাপমাত্রা একলাফে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। পঞ্চগড়ের রাতের তাপমাত্রাও তো একলাফে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তবে গতকাল শুক্রবার সকাল গড়িয়ে যত দুপুরের দিকে গিয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ ফিরে এসেছে। আবহাওয়াবিদেরা বলছেন,

আরও দুই দিন থাকতে পারে তাপপ্রবাহ Read More »

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০০ জন আটক

গত শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এ তথ্য জানান। মালয়েশিয়ার জোহর বারু অভিবাসন বিভাগ ভিসার অপব্যবহার দায়ে ১৩২ জন বাংলাদেশিসহ ২০৬ জনকে গ্রেপ্তার করেছে। বাহারউদ্দিন তাহির জানান, এ অভিযানে ৯০ জন ইমিগ্রেশন

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০০ জন আটক Read More »

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভূকম্পনটি অনুভূত হয়। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির। সমুদ্রের নিচে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে অবশ্য বিশাল কোনও ঢেউ সৃষ্টি হয়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি। আজ

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Read More »

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা

কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রাগার বিস্ফোরণে ২০ জন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কী কারণে এই

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা Read More »

নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ শারজাহর আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা হয়েছে জাহাজটি। সেখানে পণ্য লোড করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। এ বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম

নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য Read More »

শহীদ শেখ জামালের জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ (রোববার)। শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল তৎকালীন গোপালগঞ্জ মহকুমা বর্তমানে জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

শহীদ শেখ জামালের জন্মদিন আজ Read More »

তাপপ্রবাহে শিক্ষার্থীর ক্ষতি হলে দায় সরকারের: অভিভাবক ফোরাম

দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। চতুর্থ দফায় হিট অ্যালার্ট (তাপপ্রবাহের সতর্কতা) জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ইতিহাসে রেকর্ড টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এতে বেশি কাহিল শিশুরা। এর মধ্যেই আজ থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তীব্র গরমে স্কুল-কলেজ খোলায় যাতায়াত ও ক্লাসে অবস্থানকালে শিক্ষার্থীর কোনো ক্ষতি হলে তার দায় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বহন করতে হবে বলে

তাপপ্রবাহে শিক্ষার্থীর ক্ষতি হলে দায় সরকারের: অভিভাবক ফোরাম Read More »

সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত ২৭ এপ্রিল, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) এবং সোনাসার

সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত Read More »

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন নির্দেশনা

তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে নয় অভিভাবকরা। তারা বলছেন, তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থী স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি চালুর জন্য আরও কিছু দিন অপেক্ষার দাবি জানান। দীর্ঘদিন পর স্কুল খোলায় একদিকে যেমন ক্লাসে যাওয়ার তাড়া, তেমনি রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠাও। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন নির্দেশনা Read More »

Scroll to Top