Latest BD News

মিয়ানমারের কারাগার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর ‘নেভাল শিপ চিন ডুইন\’ জাহাজ থেকে এসব বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ নৌ বাহিনীর একটি জাহাজ আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছে। মিয়ানমারের এই জাহাজটি আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া

মিয়ানমারের কারাগার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি Read More »

প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন

ঘরে-বাইরে সব জায়গায়ই গ্রীষ্মের ঝলসানো হাওয়ার দাপট চলছে। রৌদ্র ঝলসানো গ্রীষ্মের দাপট ত্বক পুড়িয়ে দিতে পারে। শিশুর কোমল ত্বক যাতে রোদে পুড়ে না যায় সে বিষয়ে করণীয় সম্পর্কে জানিয়েছেন অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রখর রোদে মাত্র ১৫ মিনিট থাকলে ‘রোদে পোড়া’ অবস্থা তৈরি হয়। যদিও

প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন Read More »

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজন নিহত, আহত ১০

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার (২৪ এপ্রিল) ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরিশা‌লের বাকেরগঞ্জ উপ‌জেলার কো‌লোসকা‌ঠি গ্রা‌মের গোলাম রহমান (৫৫)। তিনি উপজেলার কলসকাঠি এলাকার আরশেদ আলী শিকদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজন নিহত, আহত ১০ Read More »

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে জ্যামাইকা

ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। জ্যামাইকা সরকার জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) জ্যামাইকা সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আলজাজিরা ও মেহের নিউজ এজেন্সি। ফিলিস্তিনি ভূখণ্ডে অনবরত গভীর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে জ্যামাইকা Read More »

জেল হেফাজতের মেয়াদ বাড়ল কেজরিওয়াল-কবিতার

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। একই সঙ্গে জেল হেফাজতের মেয়াদ বাড়ল আবগারি দুর্নীতিতে অভিযুক্ত তেলাঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতারও। গতকাল মঙ্গলবার তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। আগামী ৭ মে পর্যন্ত তারা জেলে থাকবেন। এনডিটিভি। এদিকে, কেজরিওয়াল ও কবিতা ছাড়াও গোয়ার আম আদমি পার্টির

জেল হেফাজতের মেয়াদ বাড়ল কেজরিওয়াল-কবিতার Read More »

তাপপ্রবাহের এলাকা আরও বাড়বে

আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের এলাকা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমবে রাতের তাপমাত্রা। আজ বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের ৬ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

তাপপ্রবাহের এলাকা আরও বাড়বে Read More »

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

কক্সবাজারের ডুলাহাজারা স্টেশনে স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এ ঘটনা ঘটে। ডুলাহাজারার স্টেশনমাস্টার ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ওই বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ Read More »

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে ব্যাংকক গেলেন। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী Read More »

জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশু সহ নিহত ৩৩

লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। হতভাগ্য এসব অভিবাসীর মধ্যে শিশুও রয়েছে। নিহত অভিবাসীদের সবাই ইথিওপিয়ান। আজ বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আট বছর বয়সী এক বালকসহ অন্তত ৩৩ ইথিওপিয়ান অভিবাসী জিবুতির উপকূলে তাদের নৌকা ডুবে

জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশু সহ নিহত ৩৩ Read More »

১১ বছরেও শেষ হয়নি দুই মামলার বিচার

ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ১১ বছর পেরিয়ে গেলেও এখনও পুনর্বাসন বা বিচার কোনোটিই পাননি শ্রমিকরা। প্রায় এক যুগ পরে এসে ওই ঘটনায় আহত শ্রমিকদের চাওয়া পুনর্বাসন এবং সুষ্ঠু বিচার। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা, যাতে প্রাণ হারান এক হাজার ১৩৬ জন। এরপর পেরিয়ে গেছে এক দশক। এ সময়েও শেষ হয়নি ঘটনার

১১ বছরেও শেষ হয়নি দুই মামলার বিচার Read More »

Scroll to Top