Latest BD News

ঢাকার ৬০ শতাংশ ঈদযাত্রী যাবে সড়কপথে : এসসিআরএফ

ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে স্বজনদের কাছে যাচ্ছে; যার মধ্যে সড়কপথে যাবে ৬০ শতাংশ। এছাড়া ২০ শতাংশ করে যাবে যথাক্রমে নৌ ও রেলপথে। এ হিসাবে সড়কপথের যাত্রীসংখ্যা প্রায় ৯০ লাখ। বৃহস্পতিবার ঢাকার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম

ঢাকার ৬০ শতাংশ ঈদযাত্রী যাবে সড়কপথে : এসসিআরএফ Read More »

সোহরাওয়ার্দী উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সৈয়দ এমদাদ উদ্দিন। জানাজা শেষে জাফরুল্লাহ চৌধুরীর সহকর্মীদের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন Read More »

রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রীয়ভাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় তার মরদেহবাহী কফিনটি জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। এর আগে সকাল ১০টা ২০

রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান Read More »

দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে। বুধবার মাউশি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার দেশের সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৪ এপ্রিল পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ Read More »

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়৷ শ্রদ্ধা জানানো শেষে সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হবে। বারডেম হাসপাতালের হিমাগার থেকে ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয়

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা Read More »

বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। অনেকেই এমন গতিতে একটি দেশের অগ্রগতি চায় না, তাই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে।’ গণভবনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জেলা নেতাকর্মীদের উদ্দেশে বুধবার এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে: শেখ হাসিনা Read More »

আজ স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের ঘাঁটি হাটহাজারী মাদ্রাসায় যাচ্ছেন

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর ১২টার দিকে তিনি চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হাটহাজারী মাদরাসা হেফাজতে ইসলামের ঘাাঁটি হিসেবে পরিচিত। স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ফটিকছড়ির জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায়ও যাবেন বলে জানা গেছে। কওমি ঘরানার এবং হেফাজতে ইসলামের নিয়ন্ত্রণাধীন দুই শীর্ষ মাদ্রাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে

আজ স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের ঘাঁটি হাটহাজারী মাদ্রাসায় যাচ্ছেন Read More »

ইফতারে ঘরেই বানিয়ে ফেলুন শাহী হালিম

ইফতারের অন্যতম মুখরোচক খাবারটি হলো শাহী হালিম। শাহী হালিম আপনার মুখের রুচি বাড়াতে সাহায্য করে। আপনি চাইলে শাহী হালিম ঘরেই বানিয়ে নিতে পারেন। চলুন শাহী হালিম রান্নার রিসিপি জেনে নিই — শাহী হালিম রান্নায় যা যা লাগবে হাঁড়সহ মাংস এক কেজি পেঁয়াজকুচি আধা কাপ আদা-রসুনবাটা দেড় টেবিল চামচ হলুদ-মরিচগুঁড়া দুই চা চামচ পেঁয়াজবাটা দুই টেবিল

ইফতারে ঘরেই বানিয়ে ফেলুন শাহী হালিম Read More »

আরও বাড়তে পারে দেশের তাপপ্রবাহ

দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরও তীব্র হওয়া আভাস রয়েছে। বুধবার (১২ এপ্রিল) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া

আরও বাড়তে পারে দেশের তাপপ্রবাহ Read More »

আগের রেকর্ড ছাপিয়ে বিদ্যুৎ উৎপাদনে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে রেকর্ড ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। এতে দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে। এর আগে গত মঙ্গলবার দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আগের রেকর্ড ছাপিয়ে বিদ্যুৎ উৎপাদনে ইতিহাস গড়ল বাংলাদেশ Read More »

Scroll to Top