Latest BD News

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে সম্ভাব্য রি-অ্যাকশন কী হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Read More »

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ভারতের গুজরাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন ১০ জন। নিহত সকলেই ওই গাড়িটির আরোহী ছিলেন। খবর- এনডিটিভি। আজ বুধবার (১৭ এপ্রিল) আহমেদাবাদ থেকে ভাদোদরা যাচ্ছিল ওই মারুতি সুজুকি গাড়িটি। পথিমধ্যে নাদিয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স ও একটি এক্সপ্রেস হাইওয়ে প্যাট্রোল টিম ঘটনাস্থলে ছুটে

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ Read More »

সালমানের বাড়ির সামনে গুলি, মুখ খুললেন আরবাজ খান

মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাড়ি লক্ষ্য করে ১৪ এপ্রিল ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর থেকে মুম্বাই পুলিশ সালমানের বাড়ি ‘গ্যালাক্সি’ আবাসনের নিরাপত্তা কঠোর করেছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের খবর প্রকাশ হলেও সালমান নিজে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। গত ১৫ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় পরিবারের হয়ে মুখ খুললেন সালমানের ভাই আরবাজ খান। আরবাজ

সালমানের বাড়ির সামনে গুলি, মুখ খুললেন আরবাজ খান Read More »

বিএনপি নেতা জুয়েল কারাগারে

বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটি মামলায় সাড়ে ১৫ বছর সাজা দেন আদালত।

বিএনপি নেতা জুয়েল কারাগারে Read More »

ইসরায়েলি হামলার হুমকি, পারমাণবিক কেন্দ্র বন্ধ রাখছে ইরান

ইসরাইলের পাল্টা হামলা প্রতিরোধের প্রস্তুতি হিসাবে নিজ দেশের সবগুলো পারমাণবিক স্থাপনা বন্ধ করে দিয়েছে ইরান। ইসরাইল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে, জাতিসংঘ এমন আশঙ্কা জানানোর পরপরই তেহরান এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ইরানি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য গত সোমবার(১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন সূত্রের

ইসরায়েলি হামলার হুমকি, পারমাণবিক কেন্দ্র বন্ধ রাখছে ইরান Read More »

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, বিবিসির তথ্য

ইউক্রেনে যুদ্ধ করতে এসে এরইমধ্যে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তখন থেকে বিবিসি রাশান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোন এবং স্বেচ্ছাসেবকরা ইউক্রেনে রুশ সেনাদের নিহত হওয়ার সংখ্যা গণনা করে আসছে। বিবিসির খবরে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, বিবিসির তথ্য Read More »

ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু, দুবাইতে এয়ারপোর্ট

ওমানে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে, মঙ্গলবার বন্যার পানিতে ভেসে যাওয়া নয় স্কুলছাত্রী এবং তাদের গাড়ির চালককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন আরো ৮ জন। ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, বন্যার পানির তোরে ভেসে যাওয়া কয়েকজনকে খুঁজছে উদ্ধারকারী দল। খবর আলজাজিরাকয়েকটি

ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু, দুবাইতে এয়ারপোর্ট Read More »

তিন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। মিডল্যান্ড ব্যাংক: কোম্পানির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩

তিন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা Read More »

আগামী শুক্রবার থেকে আরও বাড়তে পারে গরম

কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত যেই তাপদাহ থাকবে আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে এই গরম আরও বাড়বে। তখন তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত স্থায়ী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের বাড়তি উপস্থিতির কারণে

আগামী শুক্রবার থেকে আরও বাড়তে পারে গরম Read More »

Scroll to Top