Latest BD News

সড়কে পেয়ে প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন পথিক, দিলেন না পরিচয়

বরিশাল শহরে এক আটা-ময়দা মিলমালিক ফিরে পেয়েছেন ৩দিন পূর্বে তার হারিয়ে যাওয়া ১ লাখ ৯০ হাজার টাকা। এক পথিক দিনমজুর তাকে বিপুল পরিমান অর্থ ফেরত দিয়েছেন। কোনো উপহার নেওয়া তো দূরের কথা, ওই দিনমজুর নিজের পরিচয় পর্যন্ত প্রকাশ করেননি মিলমালিকের কাছে। গতকাল মঙ্গলবার রাতে টাকা ভর্তি ব্যাগটি ফিরে পান নগরীর বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের

সড়কে পেয়ে প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন পথিক, দিলেন না পরিচয় Read More »

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন এক সেনাসদস্য

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ এক সেনাসদস্য। এ ঘটনায় আহত হয়েছেন তার এক চাচাত ভাই। আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া এলাকায়। নিহত রিয়ান বাবু (২১) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। যশোর সেনানিবাসে তিনি কর্মরত ছিলেন। একই ঘটনায় আহত তার চাচাতো ভাই

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন এক সেনাসদস্য Read More »

৪ বছর পর ৫৩ জন কর্মীর প্রথম দল মালয়েশিয়ায়

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হ‌য়ে‌ছে মালয়েশিয়া কর্মী যাওয়া। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ৫৩ জন কর্মীর প্রথম দলটি গতকাল সোমবার দিবাগত রা‌তে ঢাকা থেকে কুয়ালালামপু‌রের উদ্দেশে যাত্রা ক‌রে‌। মঙ্গলবার ভোর ৫টা ২২ মিনিটে এয়ার এশিয়ার একটি ফ্লাইট বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী নিয়ে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরন করে। বিমানবন্দরে উপস্থিত থেকে

৪ বছর পর ৫৩ জন কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় Read More »

র‍্যাবের এয়ার উইং পরিচালক লেফঃ কর্নেল ইসমাইল আর নেই

হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী

র‍্যাবের এয়ার উইং পরিচালক লেফঃ কর্নেল ইসমাইল আর নেই Read More »

গণপরিবহণে ইচ্ছেমতো ভাড়া আদায় দেখার দায়িত্ব কার?

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাস ভাড়াও বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়ার সিদ্ধান্ত বাস মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেই চূড়ান্ত হয়েছে৷ কিন্তু ঢাকার রাস্তায় বাসের চালক-সুপারভাইজারেরা মানছেন না সেই সিদ্ধান্ত৷ তারা ভাড়া আদায় করছেন ইচ্ছেমতো৷ বাসের স্টাফদের সঙ্গে এ নিয়ে প্রতিদিনই যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে৷ কোথাও হচ্ছে হাতাহাতিও৷ উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে মাঠে নামছেন পরিবহণ মালিক

গণপরিবহণে ইচ্ছেমতো ভাড়া আদায় দেখার দায়িত্ব কার? Read More »

৪০ বছরের সর্বোচ্চ বর্ষণ দ. কোরিয়ায়, অন্তত ৮ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কিছু অংশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মারা গেছে কমপক্ষে আটজন। এতে আরো ১৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাতে প্রবল বর্ষণে রাস্তা ডুবে যায়। অনেক মেট্রো স্টেশনও প্লাবিত হয়েছে। রাজধানী শহর ও পাশের প্রদেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় অন্ধকার নেমে আসে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু অঞ্চলে ৪০ বছরের

৪০ বছরের সর্বোচ্চ বর্ষণ দ. কোরিয়ায়, অন্তত ৮ জনের মৃত্যু Read More »

বিভিন্ন রুটের ভাড়ার চার্ট প্রকাশ করেছে বিআরটিএ

জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমান বৃদ্ধির কারণে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভিন্ন রুটের ভাড়ার চার্ট প্রকাশ করেছে। আজ সোমবার (০৮ আগস্ট) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় বলা হয়েছে, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা

বিভিন্ন রুটের ভাড়ার চার্ট প্রকাশ করেছে বিআরটিএ Read More »

সাত দল নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ

আজ সাতদলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ করল। ‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন’—এ স্লোগান নিয়ে নানা ইস্যুতে তারা বিক্ষোভের ডাক দিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে এই জোটে। আজ সোমবার (৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে

সাত দল নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ Read More »

ভারতের সঙ্গে চীন সীমান্তে যৌথ মহড়ায় অংশ নিবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি স্বশাসিত দ্বীপ তাইওয়ান সফরের সময় চীন যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তারই প্রতিক্রিয়ায় জো বাইডেন প্রশাসন বেশ উত্তেজনাকর সিদ্ধান্ত নিয়েছে। চীনের অন্যতম ‘শত্রুরাষ্ট্র’ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। সীমান্তবর্তী হিমালয় পর্বতমালায় হতে পারে ওই মহড়া। এলাকাটির প্রায় ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ভারত-চীনের বিরোধপূর্ণ সীমান্ত। স্থানীয় সময় গত শনিবার

ভারতের সঙ্গে চীন সীমান্তে যৌথ মহড়ায় অংশ নিবে যুক্তরাষ্ট্র Read More »

সাজা শেষে ১৩৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

১৯ হাজার ২৩৪ জন অভিবাসীকে সাজা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল রবিবার (৭ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ স্থানীয় এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের রবিাবর (৭ আগস্ট) পর্যন্ত ১৯ হাজার ২৩৪জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অবৈধ অভিবাসীদের মধ্যে এক হাজার

সাজা শেষে ১৩৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Read More »

Scroll to Top