Latest BD News

বিএনপি নিয়মতান্ত্রিকভাবে ঘেরাও করলে বাধা দেব না, চা খাওয়াবো: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চায়, বাধা দেব না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলে চা খাওয়াবো। গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। জানিয়েছেন, মহামারিতে বিশ্ব যখন হিমশিম খাচ্ছিলো, তখন আওয়ামী লীগ সীমিত সম্পদ দিয়ে দেশকে সচল রেখেছে। এ

বিএনপি নিয়মতান্ত্রিকভাবে ঘেরাও করলে বাধা দেব না, চা খাওয়াবো: শেখ হাসিনা Read More »

লরি চাপায় চোখের সামনে মেয়ের মৃত্যু, বাবার আত্মহননের চেষ্টা

মোটরসাইকেলে চড়ে বাবার সঙ্গে ফাতেমা জাহান কলেজে যাচ্ছিলেন। ফৌজদারহাট–বাইজিদ লিংক রোডের তিন নম্বর সেতু এলাকায় আসতেই মোটরসাইকেলটি কাদামাটিতে পিছলে যায়। তাৎক্ষণিক ছিটকে সড়কে পড়েন ফাতেমা। মুহূর্তে দ্রুতগতির একটি লরি তাঁকে চাপা দিয়ে যায়। ঘটনাস্থলেই বাবার চোখের সামনে ছটফট করতে করতে ফাতেমা মারা যান। নগরীর এনায়েতবাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন ফাতেমা। গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের

লরি চাপায় চোখের সামনে মেয়ের মৃত্যু, বাবার আত্মহননের চেষ্টা Read More »

গৃহবধূর নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের দায়ে আটক ১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক গৃহবধূকে (৩২) নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক ব্যক্তিকে আটক করেছে। উপজেলার পৌরসভার আটিয়াবাড়ী এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আজ শনিবার দুপুরের দিকেে আটককৃতকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। আটক মোরশেদ

গৃহবধূর নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের দায়ে আটক ১ Read More »

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন। দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ডেপুটি স্পিকার গতকাল শুক্রবার মারা যান। শুক্রবার স্থানীয় সময় বেলা ৪টায় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মারা যান বলে তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা জানিয়েছেন। মৃত্যুর সময় হাসপাতালে বড় মেয়ে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই Read More »

পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ মাত্র ৯৯৯ টাকায়!

বাংলাদেশের গৌরব আর সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনের পর থেকেই একনজর স্বপ্নের এই মেগাস্ট্রাকচার দেখতে ব্যাপক আগ্রহ তৈরি হয় মানুষের মাঝে। যারা শুধু সেতু দেখতে যেতে চান, তাদের জন্য এলো সুখবর। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যেগে চালু হলো পদ্মাসেতু ভ্রমণ প্যাকেজ। প্রতি শুক্র ও শনিবার প্রতিদিন ৫৮ জন মানুষ পাচ্ছেন পদ্মা সেতু ভ্রমণের সুযোগ। খরচ

পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ মাত্র ৯৯৯ টাকায়! Read More »

এক বুক সাহসের প্রতিবাদী যুবক কে এই মহিউদ্দিন রনি?

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে…’ এই সময়ে শিকল পরা হাতে প্ল্যাকার্ড উঁচিয়ে ধরা এক টগবগে যুবক মহিউদ্দিন রনি গানটির উজ্জ্বল দৃষ্টান্ত। একলা চলার মাধ্যমেও যে জাতিকে জাগিয়ে তোলা যায়, ভাবিয়ে তোলা যায় মহিউদ্দিন রনিই সে কাজটি করে দেখিয়েছেন। যেখানে তরুণদের নিয়ে নানান হতাশার গল্প সেখানে সে এখন নতুন স্বপ্ন সারথি,

এক বুক সাহসের প্রতিবাদী যুবক কে এই মহিউদ্দিন রনি? Read More »

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সিদ্ধান্ত গ্রিসের পার্লামেন্টে পাস

কৃষিখাতে গ্রিস সরকার বাংলাদেশিদের প্রতি বছর চার হাজার মৌসুমি কাজের ভিসা দিবে। মৌসুমি কাজের ভিসায় পাঁচ বছরের জন্য মোট ১৫ হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস৷ গ্রিসের পার্লামেন্ট দুই দেশের মধ্যে হওয়া এই সংক্রান্ত একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে৷ গ্রিসে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল দুই দেশের সরকারের মধ্যে৷ এর অংশ

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সিদ্ধান্ত গ্রিসের পার্লামেন্টে পাস Read More »

ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা

আবারো বিয়ে করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, তিনি পেশায় দেশের একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।   রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি

ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা Read More »

বিকৃতভাবে বিভিন্ন গান উপস্থাপন করায় হিরো আলমকে আইনি নোটিশ

রবীন্দ্রসঙ্গীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে সামাজিকযোগাযোগ বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) হিরো আলমকে এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মিউজিক ভিডিও ‌‘আমারো পরানো যাহা চায়’, ‘আমি শুনেছি সেদিন তুমি’ এবং ‘মোগোয়া

বিকৃতভাবে বিভিন্ন গান উপস্থাপন করায় হিরো আলমকে আইনি নোটিশ Read More »

‘একটা-দুইটা ম্যাচ খেলারাও এখন জ্ঞান দিচ্ছে, শুনলে হাসি পায়’

সমালোচনার শেষ নেই ছন্দে না থাকা বিরাট কোহলিকে নিয়ে। কেউ কেউ তাকে বাদ দেয়ার দাবিও তুলছেন। ব্যতিক্রম পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। কামরান আকমলের মতে, কোহলির ছন্দে ফেরা শুধু সময়ের অপেক্ষা। এমন কী, তার জন্য কোহলির কোনও কোচেরও দরকার নেই বলে তিনি মনে করছেন। এখানেই কামরান থেমে থাকেননি। যারা কোহলির সমালোচনা করছেন, তাদেরও নিয়েছেন এক

‘একটা-দুইটা ম্যাচ খেলারাও এখন জ্ঞান দিচ্ছে, শুনলে হাসি পায়’ Read More »

Scroll to Top