Latest BD News

শিক্ষার্থীরা রাইদার ৫০ বাস আটকে রেখেছে

রাজধানীর রামপুরা বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে হেনেস্তা করে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস শিক্ষার্থীরা আটকে রেখেছেন। আজ সোমবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের একপাশে থামানো অবস্থায় বাসগুলোকে দেখা যায়। পরে রামপুরা থানায় সমঝোতার জন্য উভয়পক্ষকে ডেকে নেওয়া হয়েছে। এর

শিক্ষার্থীরা রাইদার ৫০ বাস আটকে রেখেছে Read More »

করোনায় কম মৃত্যুর তালিকায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি সন্তোষজনক। গত সাতদিনে করোনায় কম মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। প্রথম স্থানে আছে চীন, এরপর আছে জাপান। আজ সোমবার রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজারভ্যান হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত সাতদিনে আড়াই হাজার মানুষ ভারতে মারা গেছেন, ভিয়েতনামে ৪৪০

করোনায় কম মৃত্যুর তালিকায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়: স্বাস্থ্যমন্ত্রী Read More »

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আইসিসি বিশ্বকাপের আরও একটি ফাইনাল, নিউজিল্যান্ডের আবারও একটি স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের মঞ্চে ফাইনালে হারটাই যেন কিউইদের নিয়তি। নয়তো ৬ বছরে তিনটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা হাত ছাড়াকে আর কী বলা যায়! গতকাল রবিবার (১৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া Read More »

স্বামীর সঙ্গে দেশ ছাড়লেন জাপানের সাবেক প্রিন্সেস মাকো

জাপানের সাবেক প্রিন্সেস মাকো কোমুরো তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। পারিবারিক রীতি ভেঙে সম্প্রতি তিনি তার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করেন। কেই কোমুরো কোন রাজ পরিবারের সদস্য নন। জাপানের রীতি অনুযায়ী, রাজ পরিবারের কেউ রাজ পরিবারের বাইরে সাধারণ কাউকে বিয়ে করতে পারবেন না। যদি কেউ তা করেন, তাহলে রাজকীয় সুবিধা, পদবী ব্যবহার করতে

স্বামীর সঙ্গে দেশ ছাড়লেন জাপানের সাবেক প্রিন্সেস মাকো Read More »

পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া বাবা ও সন্তানের ছবি ভাইরাল

রাজধানী ঢাকার প্রগতি স্মরণি দিয়ে বাস ছুটে আসছে। বাসটার অপেক্ষা, বাসটা চলে গেলেই তারপরে ছেলের হাত ধরে রাস্তাটা পেরিয়ে যাবেন। আজ সকালে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছেন, এমন ছবি ভাইরাল হবে কেন? স্বাভাবিকভাবে পাঠকদের মনে প্রশ্ন আসতেই পারে। কিন্তু এই ছবিটি বহন করে আলাদা বিশেষত্ব। এই ছবি অনেক অন্ধকার

পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া বাবা ও সন্তানের ছবি ভাইরাল Read More »

নাক-কান পার্লারে গিয়ে ফোঁড়ালে হেপাটাইটিসের ঝুঁকি আছে

মেয়েদের নাক-কান ফোঁড়ানো বহুল প্রচলিত একটা আচারানুষ্ঠান। তাই ছোট থেকে সবাই নাক ও কান ছিদ্র করতে কমবেশি পার্লারে যান। কিন্তু আপনি জানেন কি, পার্লারে গিয়ে নাক-কান ফোঁড়ানো আপনার জন্য হতে পারে মারাত্মক বিপদের কারণ। এর ফলে শরীরে প্রবেশ করতে পারে হেপাটাইটিস সি ভাইরাস। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে লিভার কার্যক্ষমতা হারায়। কারণ ভাইরাসটি

নাক-কান পার্লারে গিয়ে ফোঁড়ালে হেপাটাইটিসের ঝুঁকি আছে Read More »

প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি অংশ গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। আজ রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়ে বলেন, সারাদেশে

প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন Read More »

ফিল্ডিং কোচ রায়ান কুককে বিদায় করছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বাজে ফিল্ডিংয়ের পর কোচ রায়ান কুককে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এর জন্য বড় সড় প্রতিদানই দিতে হচ্ছে এই প্রোটিয়া কোচকে। আর তাই বিসিবি কুকের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একের পর এক

ফিল্ডিং কোচ রায়ান কুককে বিদায় করছে বিসিবি Read More »

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা

আবারও দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। গত শুক্রবার (১২ নভেম্বর) বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা Read More »

Scroll to Top