Latest BD News

পাবনার সাঁথিয়ায় বকন বাছুর দিচ্ছে দুধ!

অবিশ্বাস্য হলেও সত্য, সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে ১৪ মাসের বকন বাছুর প্রজনন ছাড়াই দুধ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। সাঁথিয়ার মাহমুদপুর তায়জাল মোল্লার ছেলে কৃষক আজমত মোল্লা একটি বকন বাছুর পোষে। ১৪ মাসের ওই বকন বাছুর কয়েকদিন ধরে দুধ দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কৃষক আজমত মোল্লা বলেন, \”কিছুদিন থেকে বাছুরটির হাঁটাচলা ও খাওয়া অস্বাভাবিক

পাবনার সাঁথিয়ায় বকন বাছুর দিচ্ছে দুধ! Read More »

শিল্প কারখানা কবে খুলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ (লকডাউন) চলবে। তার আগে শিল্প কারখানা খুলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার (২৭ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী করোনা পরিস্থিতি প্রসঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে শিল্প কারখানা খোলা যায় কি না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ

শিল্প কারখানা কবে খুলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন ফিচার সুপার থ্যাংকস

কনটেন্ট ক্রিয়েটরদের আয় আরো বাড়াতে ইউটিউব ‘সুপার থ্যাংকস’ নামক নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এ ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা তাদের অনুসারীদের কাছ থেকে আয় করতে পারবেন। সম্প্রতি এক ঘোষণায় ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি। ইউটিউবের সুপার থ্যাংকস ফিচারটি কাজ করবে অনেকটা টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো। দর্শক তাদের পছন্দের ক্রিয়েটরদের অর্থ প্রদানের

ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন ফিচার সুপার থ্যাংকস Read More »

পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গাসহ নিহত ৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধ্বসের ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। এসময় আহত হয়েছেন আরও ৫-৬ জন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামশুদ্দোজা নয়ন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি

পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গাসহ নিহত ৬ Read More »

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরানের লাভ কোথায়?

একে একে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসছে, প্রথমে আফগানিস্তান, পরে ইরাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অবশিষ্ট যুদ্ধসেনা চলতি বছরের শেষ নাগাদ সে দেশ থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পর বাইডেন এই ঘোষণা দেন। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধসেনা প্রত্যাহারের ফলে অঞ্চলটির শক্তিধর দেশ

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরানের লাভ কোথায়? Read More »

লকডাউনে ক্ষুধার তাড়নায় ৩মাসের দুধের শিশুকে বিক্রি

দেশে সর্বাত্মক লকডাউনে সংসারের অভাব-অনটনের কারণে সন্তানসহ নিজেদের ৩ বেলা খাবার না জোটায় নিজের শিশু কন্যাকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক হতদরিদ্র পরিবার। এ ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বকান্দি গ্রামে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে সর্বাত্মক লকডাউনে কাজ হারিয়েছেন শিশুটির বাবা মো. মোসলেম সরদার। কাজ না থাকায় অভাবের

লকডাউনে ক্ষুধার তাড়নায় ৩মাসের দুধের শিশুকে বিক্রি Read More »

খুলনার ডুমুরিয়ায় নববধূকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩

কোরবানির ঈদে খুলনায় বাবার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ (১৯)। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। নববধূর মা ডুমুরিয়া থানায় মামলা করলে পুলিশ ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে পাঠিয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ধর্ষণের শিকার মেয়েটিকে

খুলনার ডুমুরিয়ায় নববধূকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩ Read More »

বাংলাদেশিদের জন্য ওমরাহ হজের দরজা খুললো মানতে হবে তিনটি শর্ত

বাংলাদেশিরা টানা ১৭ মাস পর পুনরায় পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী ১ মহরম থেকে (১০ আগস্ট) থেকে করোনা টিকা নেওয়া বিদেশিরা সৌদি গিয়ে ওমরাহ পালন করতে পারবেন। গতকাল সোমবার বাংলাদেশি ওমরাহ প্রত্যাশীদের প্রেরণের জন্য দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি শর্তপূরণ সাপেক্ষ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) চিঠি পাঠিয়েছে। গণমাধ্যমকে

বাংলাদেশিদের জন্য ওমরাহ হজের দরজা খুললো মানতে হবে তিনটি শর্ত Read More »

আজ মঙ্গলবার করোনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক

করোনা মহমারি নিয়ন্ত্রণে করণীয় নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার আবারও জরুরি বৈঠকে বসছেন সরকারের নীতি-নির্ধারকরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্টিত হবে এই সভা। গতকাল সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও

আজ মঙ্গলবার করোনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক Read More »

কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে গ্রেফতার ৫৬৬ জন

দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৫৬৬ জন। আর ১৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা। এছাড়াও ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১০ লাখ ২২ হাজার টাকা।

কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে গ্রেফতার ৫৬৬ জন Read More »

Scroll to Top