অপরাধ

রাজধানীতে কোন অস্ত্র ছাড়াই সোয়া ১১ কোটি টাকা ছিনতাই!

রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা জন্ম দিয়েছে আলোচনার। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এই ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষণিকভাবে নড়ে-চড়ে বসে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা মাঠপর্যায়ে অভিযানে নামে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১

রাজধানীতে কোন অস্ত্র ছাড়াই সোয়া ১১ কোটি টাকা ছিনতাই! Read More »

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কুষ্টিয়ার কুমারখালীর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সালেহকে গ্রেফতার করেছে। তাকে আজ বুধবার ভোর ৪টার দিকে কয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মো. আবু সালেহ উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক। তিনি কয়া মালিথাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার Read More »

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের প্রলেপযুক্ত জামা প্যান্ট পরা এক যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে পরিহিত বিভিন্ন জামা থেকে এক কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ আলাদা করে জব্দ করা হয়েছে। একইসঙ্গে মো. জিয়াউল হক নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় এ অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের প্রলেপযুক্ত জামা প্যান্ট পরা এক যাত্রী আটক Read More »

ছিনতাইয়ে জড়িত র‍্যাব সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

ঢাকার মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার তিনজনের মধ্যে দুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এ ঘটনায় গ্রেফতার র‍্যাব-১-এর সদস্য আল মোমেনকে (২৬) সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মীর মো. মাহফুজুর রহমান। তার বিরুদ্ধে সামরিক

ছিনতাইয়ে জড়িত র‍্যাব সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Read More »

সোহরাওয়ার্দী উদ্যানে দম্পতিকে হেনস্তা-স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক দম্পতিকে হেনস্তা ও মারধর করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজির আরাফাত তুষারকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার রাতে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শাহবাগ থানা সূত্রে জানা যায়,

সোহরাওয়ার্দী উদ্যানে দম্পতিকে হেনস্তা-স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার Read More »

মালয়েশিয়া প্রবাসী হত্যা মামলায় ১১ জন গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়ায় দানেশ সরদার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় র‍্যাব ১১ আসামিকে গ্রেফতার করেছে। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপর ১টার দিকে বরিশাল নগরীর র‍্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। গ্রেফতাররা হলেন- শাহিন মোড়ল (২৪), নাছির বেপারী (৩২), কামাল

মালয়েশিয়া প্রবাসী হত্যা মামলায় ১১ জন গ্রেফতার Read More »

প্রশিক্ষণের জন্য ডেকে যৌন হয়রানির অভিযোগে পরিচালক আটক

নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগে সাজ্জাদুর রহমান সাকিব (২৬) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার রাতে তাকে শহরের পুরোনো জেলাখানায় নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে আটক করা হয়। আটক সাজ্জাদুর রহমান সাকিব শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবিশন সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত অর্কিড

প্রশিক্ষণের জন্য ডেকে যৌন হয়রানির অভিযোগে পরিচালক আটক Read More »

রাজধানীর আগারগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য নিহত

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮ নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন। আজ রোববার (১ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর আগারগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য নিহত Read More »

নতুন পাসপোর্টে নাকানো এরিকো সন্তানদের নিয়ে পালাতে চেয়েছিলেন

সন্তানদের নামে নতুন পাসপোর্ট তৈরি করে জাপানি নাগরিক নাকানো এরিকো স্বদেশে পালাতে চেয়েছিলেন। নতুন পাসপোর্টের তথ্য স্বামী ইমরান শরীফের কাছে গোপন রেখেই আদালতকে না জানিয়ে এরিকো দেশ ত্যাগ করতে চেয়েছিলেন। ওই পাসপোর্ট নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ ফ্লাইটে এরিকো পালাতে চেয়েছিলেন। তবে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটকান।

নতুন পাসপোর্টে নাকানো এরিকো সন্তানদের নিয়ে পালাতে চেয়েছিলেন Read More »

কলেজছাত্রসহ অপহৃত ৮ জনকে উদ্ধারে পাহাড় ঘিরে রেখেছে পুলিশ-জনতা

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকায় খালে মাছ শিকার করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন কলেজছাত্রসহ ৮ জন স্থানীয় বাঙালি। অপহরণের ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে উদ্ধার করতে পারেনি। তবে তাদের উদ্ধারে পুলিশ ও জনতা উপজেলার সব পাহাড় ঘিরে রেখেছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ। আজ বুধবার (২১ ডিসেম্বর)

কলেজছাত্রসহ অপহৃত ৮ জনকে উদ্ধারে পাহাড় ঘিরে রেখেছে পুলিশ-জনতা Read More »

Scroll to Top