ঢাকা বিভাগ

ব্ল্যাকমেল করায় প্রেমিককে হত্যা, নারী গ্রেফতার

প্রেমের সম্পর্কের এক পর্যায়ে অন্তরঙ্গ সম্পর্কের নগ্ন ভিডিও ধারণের পর সেটি দেখিয়ে ব্ল্যাকমেইল করায় প্রেমিককে হত্যার ঘটনায় এক নারীকে গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সিআইডি পুলিশ ঢাকার ধামরাই থেকে ওই নারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাভলী খাতুন টাঙ্গাইলের ঘাটাইল থানার রসুলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে। তিনি পেশায় নার্স। আর হত্যার শিকার রুবেল রানা টাঙ্গাইলের কালিহাতি

ব্ল্যাকমেল করায় প্রেমিককে হত্যা, নারী গ্রেফতার Read More »

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২

গোপালগঞ্জে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুডাগাছা দক্ষিণপাড়া গ্রামের মুসা মৃধার ছেলে সজিব মৃধা ও হেলপার ঝিনাইদহ জেলার চাপরী গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে সাহিন বিশ্বাস।

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২ Read More »

বেলাবতে মুক্তিযোদ্ধার বাড়ির আঙ্গিনার মাটির নীচে মিলল গুলি ভর্তি বক্স

নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনায় মাটি কাটার সময় ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে যে, এ সব গুলি মুক্তিযুদ্ধে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল। গত মঙ্গলবার রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এ সব গুলি উদ্ধার

বেলাবতে মুক্তিযোদ্ধার বাড়ির আঙ্গিনার মাটির নীচে মিলল গুলি ভর্তি বক্স Read More »

নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত চালকের নাম খালেক। তিনি সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। এত টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ

নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১ Read More »

টাঙ্গাইলে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০ জন

টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিরবাসিন্দা যুবলীগ নেতা জামাল হোসেন ও বিএনপি কর্মী ইদ্রিস আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০ জন Read More »

গোপালপুরে নির্বাচনি দ্বন্দ্বে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৮

টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনের প্রচারণাকে ঘিরে, দু\’পক্ষের সংঘর্ষ ও নিহতের ঘটনায়, দুটি মামলা হয়েছে। এতে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপালপুরের বিভিন্ন এলাকায়, অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় প্রচারণার সময়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রকিবুল হক ছানা ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

গোপালপুরে নির্বাচনি দ্বন্দ্বে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৮ Read More »

ঢাকার সাভার থেকে ১ দেহরক্ষীর লাশ উদ্ধার

রাজধানী সাভারের বিরুলিয়া থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বিরুলিয়া সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম ফজলুল হক। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার রাহাতপুর গ্রামে। পুলিশ জানায়, মৃত বেক্তি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলীর দেহরক্ষী ছিলেন। এদিকে, নিহত ফজলুল হকের ভাতিজা বলেন,

ঢাকার সাভার থেকে ১ দেহরক্ষীর লাশ উদ্ধার Read More »

গোপালগঞ্জে ট্রাক-রিকশার সংঘর্ষ, নিহত ২

গত সোমবার রাত নয়টার দিকে গোপালগঞ্জে মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে ঢাকা-খুলনা মহাসড়কে মান্দারতলা এলাকায়। এই দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। যিনি হলেন সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পারকুশলি গ্রামের বাবলু শেখের ছেলে রিয়াজুল শেখ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী

গোপালগঞ্জে ট্রাক-রিকশার সংঘর্ষ, নিহত ২ Read More »

মানিকগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনা ঘটে উপজেলার কিটিংচর এলাকার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে

মানিকগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Read More »

কাদের সাহেবরা বুঝতেই পারছেন না- ‘তারা এখন গণদুশমন’: রিজভী

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, কারণে অকারণে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণের কাছে ওবায়দুল কাদের একটি হাস্যকর চরিত্রে পরিণত হয়েছেন। এ সময় রুহুল কবীর রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী, বিশেষ করে দলটির সাধারণ সম্পাদক

কাদের সাহেবরা বুঝতেই পারছেন না- ‘তারা এখন গণদুশমন’: রিজভী Read More »

Scroll to Top